স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১০:৫১ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে দেখতে চান মোদি

হোয়াইট হাউজের নৈশ ভোজে মোদি ও জো-বাইডেন । ছবি : সংগৃহীত
হোয়াইট হাউজের নৈশ ভোজে মোদি ও জো-বাইডেন । ছবি : সংগৃহীত

দুটি দেশের অবস্থান পৃথিবীর দুই প্রান্তে। দুই দেশের জনপ্রিয় খেলার অবস্থাও দুই রকম বলা চলে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবথেকে জনপ্রিয় বেসবল, অপরদিকে ভারতে ক্রিকেটকে ধরা হয় প্রাণ হিসেবে।

ক্রিকেটের অন্যতম প্রধান এই পরাশক্তির দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বৈশ্বিক শ্রেষ্ঠত্বের আসর ওয়ানডে বিশ্বকাপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে মার্কিন যুক্তরাস্ট্রকে দেখার।

চলতি বছরের শেষদিকে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বসেরাদের এই আসরে অংশ নেবে ১০টি দল। ইতোমধ্যে আটটি দল চূড়ান্ত। জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্ব থেকে আসবে বাকি দুই দল। ভারতে আসার টিকিটের জন্য সেখানে লড়ছে ১০টি দল। শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে ক্রিকেটীয় ঐতিহ্যের হিসেবে অনেকটাই পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপ ক্রিকেটে আমেরিকার অন্য দলগুলকে হটিয়ে জায়গা করে নেওয়া কঠিন হয়ে যাবে। প্রথম তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে বাছাইপর্ব থেকেই বাদ পড়ার মুখে দলটি। তবে এই খারাপ অবস্থার মধ্যেই নতুন এক শুভাকাঙ্ক্ষী পেল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটির ক্রিকেট দল।

ওয়ানডে বিশ্বকাপের আসন্ন আসরে যুক্তরাষ্ট্রকে দেখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা নৈশভোজে এই মন্তব্য করেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মোদির সেই বক্তব্যের ভিডিও।

মোদি নৈশভোজে বলেন, ‘বেসবলের প্রতি আমার ভালোবাসা থাকলেও আমেরিকায় কিন্তু ক্রিকেট খেলা দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য আমেরিকার ক্রিকেট দল তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে লড়ছে। আমি তাদের সাফল্য কামনা করছি।’

শুক্রবার (২৩ জুন) রাষ্ট্রীয় অতিথি হিসেবে হোয়াইট হাউসে নৈশভোজে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রিকেট-কূটনীতি দিয়ে আমেরিকার নাগরিকদের হৃদয় জিতে নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X