স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১০:৫৪ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে লিটন-শান্তরা

ব্যর্থ হয়েই দেশে ফিরল মুশফিক-লিটনরা। পুরোনো ছবি
ব্যর্থ হয়েই দেশে ফিরল মুশফিক-লিটনরা। পুরোনো ছবি

সেপ্টেম্বরের ২৭ তারিখ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বড় রকমের প্রত্যাশা নিয়ে বিশ্বমঞ্চের বড় আসরে পা রেখেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। গৌহাটির প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে কলকাতা, মুম্বাই কিংবা পুনে সবখানেই হতাশ হতে হয়েছে টাইগারদের।

ভারত থেকে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় পরাজয়ের পরেই দেশে ফেরার কথা ছিল তবে পরবর্তী সময় জানা যায় রোববার (১২ নভেম্বর) সকাল ৯টা নাগাদ দেশে ফিরবে টাইগাররা। কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ৯টার জায়গায় পৌনে ১০টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন নাজমুল হোসেন শান্তর-লিটন দাসরা।

বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররা। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।

শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ৩০৭ রানের টার্গেট সেট করেও জয় ছিনিয়ে নিতে পারেনি শান্ত বাহিনী। মিচেল মার্শের ১৭৭ রানে ভর করে অস্ট্রেলিয়া হেসেখেলেই জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া ২৮০ রানের লক্ষ্য ৫৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী। তার আগে টানা ৬ ম্যাচে হারে সাকিব আল হাসান বাহিনী।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরুটা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে। কিন্তু এরপর আর ছন্দ ধরে রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা, অপ্রত্যাশিতভাবে হেরে যায় পুঁচকে নেদারল্যান্ডসের বিপক্ষেও।

এবারের আসরে একুশ শতাব্দীতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে বাজে পারফরম্যান্সের নজির তৈরি করেছে বাংলাদেশ। ২০০৩ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ ও ২০০৩ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X