ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট সিরিজের আগে বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলবে না কিউইরা

নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে গ্রুপ পর্বেই। তবে বিশ্বকাপ শেষ হলেও ক্রিকেটারদের ব্যস্ততা কমছে না। দুই সপ্তাহের মধ্যেই মাঠে নেমে যেতে হবে লিটন-শান্তদের। বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। সিলেট ও ঢাকায় হওয়া টেস্ট সিরিজের আগে অবশ্য একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিউইদের। তবে এখন জানা গেল লম্বা বিশ্বকাপের পর ক্লান্তি কমাতে সেই ম্যাচটি খেলবে না তারা।

প্রস্তুতি ম্যাচটি তাই সফর শিডিউল থেকে বিসিবিকে বাদ দেওয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল।

বিসিবিও সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস দেশের একটি জাতীয় পত্রিকাকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। শাহরিয়ার নাফীসের মতে, নিউজিল্যান্ডের বিশ্বকাপ অন্য অনেকের চেয়ে দীর্ঘ হচ্ছে তাই তারা দুই দিনের প্রস্তুতি ম্যাচটা খেলতে অপারগতা জানাচ্ছে।

এদিকে ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে কেইন উইলিয়ামসনের দল। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে।

২৮ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।

এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে বাংলাদেশও।

২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১০ বছর আগের সিরিজে ড্র হয়েছিল দুটি ম্যাচই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দশকের ব্যবসায়িক পথচলায় শওকত আলী চৌধুরী

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন

২০ জুলাই পর্যন্ত বন্ধ দেবতাখুম

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহীদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মধ্যেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেন

১০

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

১১

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

১২

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

১৩

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

১৪

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১৫

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১৬

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১৭

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৮

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৯

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

২০
X