স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাগতিকদের অনুরোধে প্রথমবার বিশ্বকাপের পিচ পরিবর্তন

মুম্বাইয়ের পিচ দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল  দ্রাবিড়। ছবি : সংগৃহীত
মুম্বাইয়ের পিচ দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ভারত ও নিউজিল্যাণ্ডের সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াইটি হওয়ার কথা ছিল সাত নম্বর উইকেটে। যেখানে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, স্বাগতিকদের অনুরোধে সাতের পরিবর্তে ছয় নম্বর উইকেটে খেলা হচ্ছে। ভারত ও নিউজিল্যান্ডের শেষ চারের লড়াইটি মাঠে গড়িয়েছে যে উইকেটে, যেখানে ভারত-শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়বেসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চলতি আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচটি সাত নম্বর পিচে খেলার কথা ছিল। এমনকি ওই পিচে এখন পর্যন্ত কোনও ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

ভারত নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে সিদ্ধান্ত নেওয়া হয় খেলা গড়াবে ছয় নম্বর পিচে। যে ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়েছিল ভারত। ভারতীয় বোলারদের আক্রমণে দিশেহারা হয়ে মাত্র ৫৫ রান গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা।

নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম এনজেড হেরাল্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন ছাড়াই সেমিফাইনালের পিচ পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবারই স্বাগতিক দেশের অনুরোধে প্রথমবারের মতো পিচ পরিবর্তনের ঘটনা ঘটেছে।

আইসিসির পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনসন ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ‘বিশ্বকাপের আগের পরিকল্পনা সেমিফাইনালে পরিবর্তন হয়েছে। এবারই প্রথম আইসিসি ইভেন্টের সেমিফাইনালে টিম ম্যানেজমেন্ট ও স্বাগতিক দেশের বোর্ডের অনুরোধে পছন্দের পিচে খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে আইসিসির নীতিমালা অনুযায়ী পুরনো বা নতুন পিচে খেলার কোনও নির্দিষ্ট নিয়ম নেই।’

আইসিসির উইকেট ও আউটফিল্ড নীতিমালা অনুযায়ী, যে মাঠ সেমিফাইনাল বা ফাইনাল আয়োজনের দায়িত্ব পাবে, সেই ভেন্যু কর্তৃপক্ষই সেরা উইকেট এবং আউটফিল্ড কন্ডিশন ঠিক করবে।

উল্লেখ্য, ২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস ওয়ানডে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড এবং বার্মিংহামের এজবাস্টনে। একদম নতুন পিচে খেলা হয়েছিল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X