ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কন্যা সন্তানের বাবা হলেন লিটন

স্ত্রী সঞ্চিতার সাথে লিটন। ছবি : সংগৃহীত
স্ত্রী সঞ্চিতার সাথে লিটন। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ চলার সময়ই জানা গিয়েছিল বাংলাদেশের ওপেনার লিটন দাস বাবা হতে চলছেন । স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন লিটন। যা নিয়ে দ্বিতীয়বার তাকে সমালোচনায়ও পড়তে হয়েছিল। এরপর বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছেন টাইগাররা। এরই মাঝে সুখবর পেলেন লিটন। বাবা হয়েছেন দেশের এই উইকেটকিপার ব্যাটার। লিটন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় লিটন কন্যা সন্তানের বাবা হয়েছেন। এর আগে গতকাল (বুধবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চান।

আজ রাতে এক ফেসবুক পোস্টে লিটন নিজেই বাবা হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।’

এর আগে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের আসন্ন সিরিজ থেকে লিটন ছুটি চান বলে জানা গিয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান না থাকায় টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। এরপরই শোনা যায় তার ছুটি চাওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১০

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১১

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৪

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৫

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৬

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৭

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৮

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৯

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

২০
X