রায়হান রাসেল
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

রোমাঞ্চ নিয়ে শেষের অপেক্ষায় আহমেদাবাদ

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

দশ দলের বিশ্বকাপ। দল নিয়ে সমালোচান থাকলেও বিশ্ব আসরে বাংলাদেশসহ অংশ নেয় এশিয়ার পাঁচ দেশ। গত ৫ অক্টোবর যেখানে শুরু, ৪৫ দিন পর সেখানে শেষ হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে প্রায় দেড় মাসের ক্রিকেটীয় উত্তেজনা শেষ হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

ফাইনালের আগে কোন দলের শক্তিমত্তা কেমন, কোথায় দুর্বলতা সে সব নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামকে বেছে নেওয়া হয় শিরোপা মঞ্চ হিসেবে।

এর আগে তিনবার বিশ্বকাপ আয়োজন করে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৮৭ সালে বিশ্বকাপ আয়োজকের তালিকায় নাম উঠে ভারতের সেবার সঙ্গী ছিল পাকিস্তান। এরপর ১৯৯৬ সালে বিশ্বকাপ আয়োজন করে উপমহাদেশের তিন দেশ পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা।

২০১১ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজকের খাতায় নাম তোলে বাংলাদেশ। সেবার ভারতের সঙ্গে ছিল শ্রীলঙ্কা। আর এর এক যুগ পর এবং বিশ্বকাপ শুরুর ৪৮ বছরের মাথায় এককভাবে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সম্মান পেল ভারত। ১৯৭৫ সালে শুরু হওয়া আইসিসির বৈশ্বিক আসরের ১৩তম আসরের ম্যাচগুলো হয়েছে ভারতের মোট দশটি স্টেডিয়ামে। তাই এই বিশ্বকাপ কারো কারো কাছে ভারত ভ্রমণও বটে।

তবে সব আলো কেড়ে নিয়েছে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ধারণক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এখানে একইসঙ্গে ১ লাখ ৩২ হাজার দর্শক খেলা দেখতে পারেন। এই স্টেডিয়ামে ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের যাত্রা।

এ ছাড়া লিগ পর্বে আরও ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা -আফগানিস্তান—লিগ পর্বের এই তিন ম্যাচ অনুষ্ঠিত হয় গুজরাট ক্রিকেট অ্যাসেসিয়েশনের মালিকানাধীন এই স্টেডিয়ামে। পূর্বে এই স্টেডিয়ামের সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সংস্কার করা হয় এটি।

পরে ২০২১ সালে নতুন উদ্বোধনের পর ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নামানুসারে রাখা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই মাঠটি অনেকের কাছে মোতেরা স্টেডিয়াম হিসেবেও পরিচিত। পুরো পৃথিবীতে এর চেয়ে বড় স্টেডিয়াম রয়েছে আর একটি। উত্তর কোরিয়ার রাংবাডো মে ডে স্টেডিয়ামের ধারণক্ষমতা দেড় লাখ।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ ব্যাটার এবং বোলার উভয়কে সহায়তা করেন। ইনিংসের শুরুতে নতুন বল ব্যাটারদের জন্য ভয়ংকর। মধ্য ওভারে পিচ থেকে সহায়তা পান স্পিনাররা। কাজেই বেশ সতর্কতার সঙ্গে ব্যাট করতে হয় ব্যাটারদের। ভারতীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন বলছে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই এক ধরনের উইকেট হতে পারে।

অর্থ্যাৎ এ ম্যাচের টস বেশ গুরুত্বপূর্ণ হবে শিরোপা নির্ধারণের জন্য। এ পর্যন্ত এই স্টেডিয়ামে ৩২টি ওয়ানডে হয়েছে। আগের ব্যাট করা দল জিতেছে ১৭ ম্যাচে আর ১৫ ম্যাচ জিতেছে পরে ব্যাট করার দল। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সবশেষ খেলা পাঁচ ম্যাচের তিনটি জিতেছে পরের ব্যাট করার দল।

প্রথম ইনিংসের গড় স্কোর ২৩৭ রান। আর দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ২০৮ রান। এই মাঠের সর্বোচ্চ স্কোর দক্ষিণ আফ্রিকার ৩৬৫/২। ভারতের বিপক্ষে এই রান করেছিল প্রোটিয়ারা। আর সর্বনিম্ন স্কোর ৮৫ জিম্বাবুয়ের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ভারতের ৩২৫/৫, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আহমেদাবাদকে বর্তমানে বলা হচ্ছে বিশ্বকাপের ফাইনালের শহর। দেড় মাস আগে এখান থেকে শুরু হয়েছিল ক্রিকেটীয় বিশ্ব যুদ্ধ। সুন্দর পরিসমাপ্তি দিয়ে রোমাঞ্চ নিয়ে এ শহর এখন অপেক্ষায় বিশ্বকাপকে বিদায় জানানোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেল পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১০

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১১

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১২

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১৩

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৪

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৫

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১৬

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১৭

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১৮

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

২০
X