স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া ক্রিকেটের ‘ব্রাজিল’ হলে ভারত ‘আর্জেন্টিনা’!

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

৪৮ ম্যাচের মধ্যে শেষ হয়েছে ৪৭টি। আর মাত্র একটি ম্যাচ। এই ম্যাচেই নির্ধারিত হবে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা জয়ীর নাম। ঘরের মাঠে তৃতীয় শিরোপার খোঁজে ভারত। আর ৬ নম্বর শিরোপা ঘরে তুলতে মরিয়া অস্ট্রেলিয়া।

হেক্সা মিশন সফল করতে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানিয়ে মহাত্মা গান্ধীর শহর আহমেদাবাদে এসেছে অস্ট্রেলিয়া। লক্ষ্য মিশন হেক্সা সফল করা। বড় কোনো মঞ্চ এলেই ভেতরের মধ্য থেকে বাড়তি প্রেরণা পায় অজিরা। বড় কোনো চ্যালেঞ্জ এলেই বিশেষ কিছু করতে উদ্দীপনা কাজ করে তাদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের আগে সে কথা স্বীকার করেন প্যাট কামিন্স। বিশ্বকাপে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ পাঁচ শিরোপা জয়ীদের লক্ষ্য এখন ছয়ে। সর্বমোট সাতবার ফাইনালে খেলে এই সাফল্য অজিদের। আহমেদাবাদে আট নম্বর ফাইনাল খেলতে নামার আগে পূর্বসূরিদের ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়ে যান কামিন্স। কামিন্সের কথা শুনে অনেকের কাতার বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভার কথা মনে পড়ে যায়। তিনিও প্রায় একই কথাই বলেছিলেন কাতার বিশ্বকাপ শুরুর আগে।

ফুটবল বিশ্বকাপ এলেই শোনা যায় হেক্সা মিশন। অস্ট্রেলিয়াই তো ক্রিকেটের ব্রাজিল। শুধু হলুদ জার্সিতে নয়, দুদলের মানসিকতাতেও চ্যাম্পিয়ন একটা ব্যাপার রয়েছে। ঘুরে দাঁড়ানোর একরোখা জেদ- প্রথম দুই ম্যাচ হারের পরও অস্ট্রেলিয়া এখন ফাইনালে।

ফাইনালে অস্ট্রেলিয়া যদি হয় ব্রাজিল। তাহলে ভারতকে আর্জেন্টিনা ধরে নেওয়া যায়। মেসি-ডি মারিয়াদের মতো রোহিত-কোহলিরা আছে তৃতীয় শিরোপার খোঁজে। তা ছাড়া জার্সির রংটাও তো কাছাকাছি- আকাশি-নীল। দেখার অপেক্ষায় কোনটা সফল হয়, অজিদের হেক্সা মিশন, নাকি ভারতের তৃতীয় শিরোপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-জাপান ম্যাচের শেষ ১ মিনিটে কী ঘটেছিল?

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য স্থায়ী বসবাসে দুঃসংবাদ

বড় সুখবর পেল আর্জেন্টিনা

চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা : হাছান-নওফেলসহ ২২ জনের বিচার শুরু 

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

১০

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

১১

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

১২

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১৩

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১৪

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৬

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৭

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৮

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

২০
X