ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র জানায়, মনোনয়ন পাওয়ার ব্যাপারে আগেই দলের গ্রিন সিগন্যাল পেয়েছিলেন সাকিব।

রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি। কার্যালয়ের বাইরে তখন নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মাগুরা-১, মাগুরা-২ আসন ছাড়াও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদনপত্র নিয়েছিলেন সাবিক আল হাসান। এরপর ২১ নভেম্বর দুপুরের পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজে মনোনয়নপত্র জমা দেন তিনি।

২৩ নভেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাকিব আল হাসান। কার্যত তখনই সাকিবের মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে যায়। দলীয় সূত্রগুলো তেমনটাই নিশ্চিত করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তপশিল ঘোষণা করা হয় গত ১৫ নভেম্বর। এরপর ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ক্ষমতাসীন দলটির কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র জানায়, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চায় না আওয়ামী লীগ। এমনকি কেউ যদি কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, তাহলে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দলীয় প্রধান জানিয়েছেন। দলীয় প্রতীকের প্রার্থীর পাশাপাশি দলের যে কোনো নেতা বা যে কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X