স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৫ মাসের বেতন পেলেন জ্যোতি-রুমানারা

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

অবশেষে বেতন পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটররা। গত ৫ মাসের বকেয়া বেতন নিগার সুলতান জ্যোতি-স্বর্ণা আক্তারদের পৌঁছে দিয়েছে বিসিবি। দীর্ঘ সময় ধরে খেলোয়াড়রা বেতনহীন থাকায় সমালোচনাও হয় ব্যাপক আকারে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনে সংবাদমাধ্যমকে প্রমীলা ক্রিকেটারদের বেতন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল। সংবাদমাধ্যমকে শফিউল আলম বলেন, ‘আমাদের নারী উইং থেকে প্রেরিত প্রস্তাবনায় একটু সংযোজনের দরকার ছিল। মূলত সেজন্যই বেতন প্রসেসিং হতে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে গেছে। আমরা জানার সঙ্গে সঙ্গেই বোর্ড সভাপতি ও প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনা করেছি। এরপরই বিষয়টা প্রসেসিং হয়ে খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে।’

বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘৫ মাসের বেতন ছাড়াও জ্যোতিদের বোনাস দেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জেতায় ঘোষিত বোনাস প্রদান করা হয়েছে। কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেওয়া হয়েছে। আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X