ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্লাড ক্যানসারে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার

আব্দুল আলিম হৃদয়। ছবি: সংগৃহীত
আব্দুল আলিম হৃদয়। ছবি: সংগৃহীত

মাত্র ২৪ বছর বয়সেই মরণ ব্যাধি ব্লাড ক্যানসারের কাছে হার মানলেন ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেট অলরাউন্ডার আব্দুল আলিম হৃদয়। হৃদয় চিকিৎসাধীন অবস্থায় আজ (বুধবার) মৃত্যুর কোলে ঢলে পড়েন। কিছুদিন আগে তিনি ঢাকায় আসার পর ডেঙ্গু আক্রান্ত হন বলে জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিন। হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, গোপিবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেট খেলা এই ক্রিকেটার বাঁ-হাতি বোলার ও ব্যাটার ছিলেন। চলতি মৌসুমেও দ্বিতীয় বিভাগের ক্লাবটির হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।

বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাইফ উদ্দিন শোক জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং ব্রেন স্টোক করে আজকে মারা যায়।’

হৃদয়ের এমন মৃত্যুতে ঢাকার পরিবেশকে দায়ী করেন সাইফ, ‘বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্য-সুরক্ষা একদম নেই বললেই চলে। কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল, কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, তাও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১১

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১২

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৩

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৪

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৫

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৬

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৭

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৯

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

২০
X