স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পয়েন্ট টেবিলে শুভসূচনা বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারানোর কৃতিত্ব গড়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে দাপুটে লড়াইয়ে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ের সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের যাত্রা শুরু করল টাইগাররা। প্রথম টেস্ট জয়ের মধ্য দিয়ে পুরো ১২ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ।

শনিবার (২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম দিনে সফরকারী নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৬ উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই শতভাগ জয়ে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাবর-রিজওয়ানরা। পাকিস্তানের পরেই অবস্থান করছে বাংলাদেশ। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে ১২ পয়েন্ট পেয়েছে টাইগাররা। বাংলাদেশের পরেই অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারত। যাদের পয়েন্ট ১৮। দুই ম্যাচ থেকে একটি করে জয় ও ড্র করে টিম ইন্ডিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচে দুটি করে জয়ে যথাক্রমে ১৮ ও ৯ পয়েন্ট সংগ্রহ করেছে ইংলিশ ও অজিরা। একটি করে ড্র ও হার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ পয়েন্ট। শ্রীলঙ্কা দুই ম্যাচ ও কিউইরা এক ম্যাচে খেলে জয়ের মুখ না দেখায় তাদের পয়েন্ট শূন্য।

নিউজিল্যান্ডের বিপক্ষে এ জয় নিয়ে টেস্টে চলতি বছরে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। দেশের মাটিতে তিনটি টেস্টে খেলে সবকটিতেই জয় পেয়েছে টাইগাররা। এপ্রিলে আয়ারল্যান্ড, জুনে আফগানিস্তান আর এবার ব্ল্যাক ক্যাপসদের হারাল বাংলাদেশ।

আগামী ৬ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X