স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রতিনিধিত্বেই আনন্দ তাইজুলের

ম্যাচে ১০ উইকেট শিকার করা তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত
ম্যাচে ১০ উইকেট শিকার করা তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলে খলনায়ক হতেন তাইজুল ইসলাম। কারণ প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ ফেলে দেন তিনি। যদিও প্রথম ইনিংসে বোল্ড করার পর দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ এই ব্যাটারকে এলবির ফাঁদে ফেলেন বাঁহাতি এই স্পিনার।

এভাবে পুরো ম্যাচে এভাবে এক এক করে কিউইদের ‘বিগ ফিশ’ শিকার করে যান তাইজুল। দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে যায় ১০ উইকেট। পুরো ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার এই কীর্তি গড়লেন তিনি। এ ছাড়া ১২তম বারের মতো দেখা পেলেন ফাইফার।

সব মিলিয়ে টেস্টে সিলেটে ২১ উইকেট শিকার করেছেন তিনি। এই ভেন্যুতে তিনি এখন সবচেয়ে বেশি উইকেট শিকারি। এর আগে ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছিলেন ১১ উইকেট। এরপরও সেই ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ।

এবার ১০ উইকেট প্রাপ্তির ম্যাচের হারের গ্লানি বইতে হবে না তাকে। বরং বিশ্বকাপের ভরাভুরিতে চারদিকে চলতে থাকা সমালোনায়র মুখে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়টি অন্যরকম আত্মবিশ্বাস জোগাবে পুরো বাংলাদেশ দলকে।

সিলেট টেস্টে ১০ উইকেট শিকার করেন আরও একটি কীর্তিতে নাম লিখিয়েছেন তাইজুল। বাংলাদেশের হয়ে টেস্টে এক ম্যাচে দুবার করে ১০ উইকেট শিকারের তালিকায় ছিলেন দুজন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে তাইজুলের নাম।

ম্যাচসেরার পুরস্কার হাতে তাইজুল জানান, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। দলের সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে ধন্যবাদ।’

মাউন্ট মঙ্গানুইয়ের পর সিলেট। একই প্রতিপক্ষের বিপক্ষে জয়। সাবেক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়া এই জয় অন্যরকমই বটে। তবে তাইজুলের ঘূর্ণি আর দলগত পারফরম্যান্সে লাল বলের ক্রিকেটে দেশের মাটিতে এই প্রথম নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ। ‘প্রথম’-এর অর্জনের দিনে এটিও এক ঐতিহাসিক জয় বটে।

তবে সবচেয়ে সুখকর ব্যাপার হচ্ছে, নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের শুরুটাই হলো জয় দিয়ে। বিশ্বকাপ দুঃস্মৃতি ভুলে এমন দুর্দান্ত বাংলাদেশকেই তো দেখার অপেক্ষায় ছিল সবাই। নাজমুল হোসেন শান্তর নতুন-বাংলাদেশ সেটা পেরেছে। দারুণ প্রতাপেই বিজয়ের গল্প লিখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

কমছে পানি, খাগড়াছড়িতে উন্নতির পথে বন্যা পরিস্থিতি

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

১০

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১১

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

১২

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

১৩

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

১৪

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

১৫

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

১৬

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

১৭

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১৮

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

১৯

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

২০
X