স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

স্যাম কুরানে সমতায় ফিরল ইংল্যান্ড

ইংলিশ পেসার স্যাম কুরান। ছবি : সংগৃহীত
ইংলিশ পেসার স্যাম কুরান। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯.৫ ওভারে ৯৮ রান দিয়ে খলনায়ক হয়েছিলেন স্যাম কুরান। তবে নিজেকে ফিরে পেতে মোটেই সময় নেননি এই ইংলিশ পেস অলরাউন্ডার। পরের ম্যাচেই ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে সমতায় ফেরান। আর নিজেও ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন স্যাম কুরান।

বুধাবার (৬ ডিসেম্বর) রাতে অ্যান্টিগুয়ার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ২০২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে ১০৩ বল ও ৬ উইকেট হাতে রেখে ২০৬ রান তুলে নেয় ইংলিশরা।

স্বাগতিকদের ২০৩ রানে জবাবে উড়ন্ত শুরু পায় ইংল্যান্ড। ফিলিপ সল্ট ও উইল জ্যাকসের ৫০ রানের ঝোড়ো ওপেনিং জুটি গড়েন। ২১ রানে বিদায় নেন সল্ট। দ্রুতই জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে হারায় ইংল্যান্ড। আরেক ওপেনার জ্যাকস ৭২ বলে ৭৩ রানের ইনিংসে রাদারফোর্ডের শিকার হয়ে ফেরেন।

দলীয় ১১৬ রানের মাথায় জ্যাকস ফিরলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি ইংরিশদের। পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলার ও হ্যারি ব্রুক অপরাজিত ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইংলিশ অধিনায়ক ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। আর ৪৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক।

এর আগে প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯.৪ ওভারে ২০২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। প্রথম ওয়ানডেতে শতরানের পার্টনারশিপ গড়লেও এদিন ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ৪ স্বাগতিক ব্যাটার। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক শাই হোপ এবং শেরফানে রাদারফোর্ড।

পঞ্চম উইকেটে ১২৯ রানের জুটিতে উইন্ডিজকে ম্যাচে ফেরান তারা। ৬৩ রান করা রাদারফোর্ডকে সাজঘরে ফেরান লিয়াম লিভিংস্টোন। এই উইকেটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে উইন্ডিজের মিডল এবং লোয়ার অর্ডার। শেষ ৫ উইকেটে ৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিয়ানদের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক হোপ।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন স্যাম কুরান ও লিয়াম লিভিংস্টোন। এ ছাড়া গাস আটকিনসন ও রেহান আহমেদ দুটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ঘরের চালের টিন কেটে হাত-পা বেঁধে প্রবাসীর স্ত্রীকে হত্যা 

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গত চার মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

১১

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

১২

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

১৩

ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ, নেপথ্যে কারা?

১৪

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

১৫

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

১৬

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১৮

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৯

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

২০
X