স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অনুশীলনে সাকিব, কী বলছেন চিকিৎসক

অনুশীলনে সাকিব আল হাসান
অনুশীলনে সাকিব আল হাসান

আঙুলের চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে দলে নেই টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে আশার কথা হচ্ছে আফগানদের বিপক্ষে ওয়ানডে দলে ফিরতে পারেন এই তারকা অলরাউন্ডার। ওডিআই সিরিজকে সামনে রেখে আজ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন সাকিব।

গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার হঠাৎ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আসেন। দেখা করেন জাতীয় দলের কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের সঙ্গে। কিছুক্ষণ কথা বলতে দেখা যায় দুজনের। কথা বলেন মিরপুরের উইকেটের প্রধান কিউরেটর শ্রীলংকার গামিনি সিলভার সঙ্গে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাকিব মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে যান। কোচের সঙ্গে কিছু সময় কথা বলে জাতীয় দলের ট্রেইনারকে সঙ্গে নিয়ে নেমে পড়েন ফিটনেস ট্রেনিংয়ে। ৪৫ মিনিট রানিং শেষ করে জিম সেশনে পার করেন আরো ২০-২৫ মিনিট। টেস্ট দলের নতুন মুখ মুশফিক হাসানের সঙ্গেও হাত মেলান সাকিব। তখনও সাকিবের হাতের ব্যান্ডেজ খোলা হয়নি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সাকিবের হাতের এক্স-রে দেখে জানান, আগে ফিটনেস নিয়ে কাজ করতে হবে। তার এক্স-রে দেখে বলেন হাতের আঙুলের অবস্থা অনেক ভালো মনে হচ্ছে। আমরা আশা করি সে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে খেলতে পারবে।

গত মাসে ইংল্যান্ডের এসেক্স ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয়। ফিল্ডিংয়ে ক্যাচ নিতে গিয়ে হাতের আঙুলে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X