স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে এক ধাপ দূরে জিম্বাবুয়ে

বিশ্বকাপের মূলপর্ব থেকে একধাপ দূরে জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের মূলপর্ব থেকে একধাপ দূরে জিম্বাবুয়ে। ছবি : সংগৃহীত

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ দিয়েই ২০১৫ সালের পর বৈশ্বিক প্রতিযোগিতায় ফিরেছিল জিম্বাবুয়ে। এক সময়ের শক্তিশালী দেশটির ক্রিকেটে ফিরছে সুদিন। চলমান বাছাইপর্বে আর মাত্র একটি জয় পেলেই ৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটবে জিম্বাবুয়ের।

গতকাল বৃহস্পতিবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স পর্ব শুরু হয়। শেন উইলিয়ামসের ঝোড়ো শতকে ওমানকে ১৪ রানে হারিয়ে টানা পাঁচ জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে।

ওমানের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩২ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। অলরাউন্ডার শেন উইলিয়ামস ১০৩ বলে ১৪২ রানের টর্নেডো ইনিংস খেলেন। পাহাড়সম লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে জয়ের কাছে গিয়ে ওমান থেমে যায় ৩১৮ রানে। ওমানের ওপেনার কেশাপ প্রজাপতি ১০২ রানের ইনিংস খেলেন।

বিশ্বকাপ বাছাই গ্রুপপর্বে চার ম্যাচ খেলে শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার সিক্সে জায়গা করেন রাজা-উইলিয়ামসরা। এবারের বাছাইয়ের নিয়ম অনুযায়ী, শুধু গ্রুপে থাকা দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। জিম্বাবুয়ের গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস। এ দুদলের বিপক্ষে জয় পাওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করে জিম্বাবুয়ে।

গতকাল প্রথম ম্যাচে ওমানকে হারানো জিম্বাবুয়ের ৬ পয়েন্ট হয়েছে। পরবর্তী দুই ম্যাচ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রেইগ আরভিনের দল। যে কোনো একটি ম্যাচ জিতলেই ২০১৫ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে নাম লেখাবে জিম্বাবুয়ে। যদি বাকি দুই ম্যাচেই হেরে যায় তারা তাহলেও বিশ্বকাপের মূলপর্বে খেলতে সমস্যা হবে না। কারণ, নেট রান রেটে বাকি সবার থেকে এগিয়ে রয়েছে নতুনভাবে জেগে ওঠা জিম্বাবুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X