কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিবীয় নারী আম্পায়ারের ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজের নারী আম্পায়ার জ্যাকলিক উইলিয়ামস। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের নারী আম্পায়ার জ্যাকলিক উইলিয়ামস। ছবি : সংগৃহীত

বিরল এক রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের নারী আম্পায়ার জ্যাকলিক উইলিয়ামস। প্রথম নারী আম্পায়ার হিসেবে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের পুরুষ দলের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনা করলেন এই ক্যারিবিয়ান নারী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ পরিচালনা করেন নারী আম্পায়ার জ্যাকলিক উইলিয়ামস।

আইসিসির পূর্ণ সদস্য দেশের ম্যাচ পরিচালনার বিষয়টি নিয়ে জ্যাকলিক উইলিয়ামস বলেছেন, ‘আমার কাছে তো ব্যাপারটা স্বপ্নের মতো। খুব ভালো লেগেছে যে, আমিই প্রথম নারী হিসেবে প্রথমবার পুরুষদের ম্যাচ পরিচালনা করেছি। তবে আমিই যেন শেষ নারী না হই এটাই আমার প্রত্যাশা। আমাকে সুযোগ দেওয়ায় আমি গর্বিত। ম্যাচ পরিচালনায় নিজের সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। ক্রিকেটে এখন পর্যন্ত যাই করি না কেন, এটা স্মৃতি হয়ে থাকুক।’

জ্যাকলিক উইলিয়ামসের আগে অস্ট্রেলিয়ার নারী আম্পায়ার ক্লেয়ার পোলোস্যাক পুরুষ দলের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার নজির গড়েন। তবে সেই ম্যাচটি ছিল আইসিসির সহযোগী দেশের মধ্যে। এ ছাড়া এই অজি নারী ভারত ও অস্ট্রেলিয়ার টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১০

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১১

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১২

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৫

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৬

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

১৭

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

১৮

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

১৯

শ্রমিক নেতা হত্যা / ফেসবুকে পোস্ট দিয়ে মামলা প্রত্যাহারের দাবি ২ আসামির

২০
X