স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১২:৩০ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জেসির হাতেই এশিয়া কাপ ফাইনালের দায়িত্ব

সাথিরা জাকির জেসি। ছবি : সংগৃহীত
সাথিরা জাকির জেসি। ছবি : সংগৃহীত

চলমান নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনাল আজ। রোববার (২৮ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় স্বাগতিকদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। নারী ক্রিকেটের বড় এই আসরে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিলেও আজকের ফাইনালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন আম্পায়ার সাথিরা জাকির জেসি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বিকেলের এই ফাইনালে টিম ইন্ডিয়া তাদের অষ্টম আর শ্রীলঙ্কা প্রথম শিরোপার খোঁজে মাঠে নামবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন জেসি। এবারের এশিয়া কাপে এর আগেও অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন জেসি ও এছাড়াও আরও দুই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে।

ক্রিকেটে নারী আম্পায়ার ধারণা নতুন না হলেও বাংলাদেশের আম্পায়ারিংয়ে এটিকে নতুনই বলা চলে । চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয়। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে।

এদিকে আজকের ফাইনালটি নারী এশিয়া কাপের ইতিহাসে নবম। ২০০৪ থেকে হতে যাওয়া এই আসরগুলোর সবকটিতেই ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। এ পর্যন্ত তাদেরকে শুধু বাংলাদেশ হারাতে পেরেছে। ভারত ও বাংলাদেশ ছাড়া অন্যকোনো দল এখনো নারী এশিয়ার শ্রেষ্ঠত্বের তকমা এখনো গায়ে মাখতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে কেএসআরএমের তিন শিল্প কারখানা পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার

ঢাকা-চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতার শঙ্কা / আবহাওয়া নিয়ে সারা দেশের জন্য বড় দুঃসংবাদ

সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিক কর্মক্ষেত্র ও এমপ্লয়ার ব্র্যান্ডিং

ভিউ নয়, ভালো গানের খোঁজে ফাহমিদার ‘খেয়ালী সুর’

চট্টগ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ

চট্টগ্রামে ৮ মাসের শিশুকে পানিতে ভাসিয়ে উদ্ধার

একটি সন্তান জন্ম নিলে একটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা

১০

শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ দেবে ইউজিসি

১১

বাহরাইনে দেশজুড়ে সতর্কতা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

১২

সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি: প্রধানমন্ত্রী

১৩

তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম

১৪

‘দলীয় কোনো ব্যক্তি আমার জানাজায় আসবেন না’

১৫

এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় মঙ্গলবার

১৬

সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

১৭

মাথায় হাত বুলিয়ে দেওয়ায় বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

১৮

২৫ দিনেই রায়: শিশু নিছামনি ধর্ষণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচের বিচার চেয়ে থানায় যুবক

২০
X