স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

অধিনায়কত্ব হারালেন রোহিত

রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে সফল ফ্রাঞ্চাইজিভিত্তিক দল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের ভার দিয়েছে মুম্বাই। ২০২৪ মৌসুমের জন্য নতুন অধিনায়ক হিসেবে পাঁচবারের শিরোপাধারীদের নেতৃত্ব দেবেন ডানহাতি পেস অলরাউন্ডার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে হার্দিককে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পান্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। ছয় বছর ফ্রাঞ্চাইজিটির পক্ষে দারুণ সফল ছিলেন এই অলরাউন্ডার। ২০২১ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। হার্দিককে নিজেদের ডেরায় ভিড়িয়েছিল নতুন ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্স। সেখানে গিয়ে প্রথম মৌসুমেই গুজরাটকে শিরোপা উপহার দেন হার্দিক। এমনকি পরের মৌসুমেও রানারআপ হয়েছিল গুজরাট।

গত আসরেও মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। তবে রোহিত নেতৃত্ব ছাড়লেও দল ছাড়ছেন না। জানা গেছে, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন ভারত অধিনায়ক। মুম্বাইকে নেতৃত্ব দিয়ে ৫ বার শিরোপা উপহার দিয়েছেন রোহিত। এবারের আইপিএলে নতুন রোহিতকে দেখতে পারবেন দর্শক-সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X