স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

সিডনি টেস্টে বিশ্রামে পাকিস্তানি পেসার

পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি । ছবি : সংগৃহীত
পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি । ছবি : সংগৃহীত

অবশেষ গুঞ্জনটা সত্য হয়েছে। প্রথম টেস্টের পর গুঞ্জন বেরিয়েছিল বক্সিং ডে টেস্টে পাকিস্তান হারলে বিশ্রাম পেতে পারেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। বাস্তবেও তেমনটায় ঘটেছে। অর্থাৎ সিডনিতে অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে থাকছেন না পাক স্পিড স্টার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টের একাদশ একদিন আগেই ঘোষণা করেছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় টেস্টের একাদশও ঘোষণা করেছে দেশটি। ঘোষিত একাদশে নেই শাহিন আফ্রিদি। এ ছাড়া ফর্মে না থাকার কারণে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক।

দলের প্রধান তারকার বিশ্রাম নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বলেছেন, ‘পেসারদের চোটের কারণে ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে পিসিবিকে। মূলত ইনজুরির ঝুঁকি কাটাতেই বিশ্রাম দেওয়া হয়েছে আফ্রিদিকে।’ তাছাড়া নিউজিল্যান্ডে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে বলেও জানান এই কর্তা।

ইনজুরির ধাক্কায় একের পর এক ক্রিকেটার ছিটকে গেছেন অজিদের বিপক্ষে। পাকিস্তানের প্রধান স্পিনার আবরার আহমেদ হাঁটুর চোটে পুরো সিরিজ মিস করেছেন। প্রথম টেস্টের পর ইনজুরিতে পড়েছেন খুররম শাহজাদ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথমবার মূল স্পিনার সাজিদ খানকে একাদশে রেখেছে পাক টিম ম্যানেজমেন্ট।

সিডনি টেস্টে তিনজন পেসার নিয়ে মাঠে নামবে পাকিস্তান। ওপেনপার ইমাম-উল-হকের পরিবর্তে আগামীকাল টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তরুণ প্রতিভাবান সাইম আইয়ুবের।

আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X