ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

আফগানিস্তানের বিপক্ষে টসে বাংলাদেশ অধিনায়ক। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে টসে বাংলাদেশ অধিনায়ক। ছবি: সংগৃহীত

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে আছেন তামিম ইকবাল। নিয়মিত অধিনায়ককে রেখেই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। তার মানে আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে।

চোটের জন্য আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তামিম ও সাকিব আল হাসানের। তবে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও ফিরছেন তারা। এছাড়া দুই সিরিজ বাদে আবারো দলে ফেরা আফিফ হোসেনও রয়েছেন একাদশে।

একাদশে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা। যদিও কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও গতকাল তিনি জানিয়েছিলেন প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। তবে শতভাগ ফিট নন সেটাও নিজ মুখে গণমাধ্যমে জানিয়েছিলেন এই ওপেনার। তামিমের এমন সিদ্ধান্তে অবশ্য নাখোশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আর এদিকে আফগানিস্তানের দলে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা রশিদ খান, মোহাম্মদ নবীরা তো ফিরছেনই, চট্টগ্রামে অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির।

বাংলাদেশের স্কোয়াড:

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের স্কোয়াড:

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X