স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ’ বানান ভুল, বিদেশিদের হাস্যরসে ইমরুলের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত ওপেনার ছিলেন ইমরুল কায়েস। দেশের ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাঁহাতি ব্যাটার। তবে সম্প্রতি হংকং থেকে দেশে ফেরার সময় এক বিব্রতকর অবস্থায় পড়েছেন কায়েস। আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুলের কারণে এমন অবস্থায় পড়তে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ককে।

বুধবার (১০ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে ‘বাংলাদেশ’ বানান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কায়েস।

হংকং থেকে বাংলাদেশে ফেরার পথে বিব্রবকর অবস্থায় পড়েন কায়েস। আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভুল থাকায় হাস্যরস করেন বাঁহাতি ওপেনারের বিদেশি বন্ধুরা। ফ্লাইটে থাকা বন্ধুদের কোনো রকমে বুঝিয়ে দেন কায়েস। তবে এমন ধরনের ঘটনায় কর্তৃপক্ষকে আরও বেশি সতর্ক থাকা জরুরি বলেও মনে করেন বাঁহাতি ওপেনার।

ফেসবুক পোস্টে কায়েস লিখেছেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুলগুলো থাকে যেগুলো খুব সহজে মেনে নেওয়াটা খুবই কঠিন। গতকালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম আমি বাংলাদেশের এরাইবাল কার্ডে দেখলাম যে, বাংলাদেশের নামটি স্পেলিংয়ে এই মিসটেক করা আছে।’

বাঁহাতি ওপেনার আরও লিখেছেন, ‘আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায়। এরপর আমাকে বলে যে, তোমাদের দেশে কি এমনই হয়। এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল বাট আমি ওদের কোনোরকম বুঝাইছি যে, এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই, এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয়, এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X