ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অবসরের ঘোষণা তামিমের

সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম ইকবাল। ছবি: কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম ইকবাল। ছবি: কালবেলা

হঠাৎ সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টায় চট্টগ্রামের একটি হোটেলে এ সিদ্ধান্ত জানান তিনি।

তামিম বলেছেন, ‘গতকাল আফগানিস্তানের বিপক্ষে আমার শেষ ম্যাচ ছিল। আমি এখন অবসরের ঘোষণা দিলাম।’

নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

তামিম অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’

বিশ্বকাপের বাকি আর মাত্র তিন মাস। তার আগেই তামিমের এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটাঙ্গনে নতুন মোড় দিয়েছে বলা যায়। এখন ক্রিকেট বোর্ডকে নতুন করে অধিনায়ক খুঁজতে হবে । আপাতত এ সিরিজে নেতৃত্ব দেবেন লিটন দাস।

অধিনায়ক হিসেবে তামিমের সাফল্য চোখে পড়ার মতোই। ৩৭ ম্যাচের ২১টিতে জিতেছেন তিনি। ১৪ ম্যাচে হার ও দুই ম্যাচ পরিত্যক্ত মিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে এটি তার সাফল্য হিসেবে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X