স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে আবারও মাঠের বাইরে উইলিয়ামসন

কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত
কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে শেষ দুই বছর ধরে ভাগ্য যেন তার সহায় হচ্ছে না। সদ্য ইনজুরি থেকে উঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। তবে আবারও ছিটকে গেলেন । পাকিস্তানের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন প্রতিভাবান এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ২৬ রান করেন। তবে এরপর দশম ওভারে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে আর মাঠে নামতে পারেননি তিনি। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ব্ল্যাক ক্যাপস বোর্ড জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে না চাওয়ায় তাকে আর মাঠে নামায়নি কিউইরা।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের বরাত দিয়ে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর উইলিয়ামসনকে দেখা যাবে না। পাঁচ ম্যাচের সিরিজের শেষ তিনটি ম্যাচ যথাক্রমে ১৭,১৯ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর আগামী ৪ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিউই কোচের লক্ষ্য সেই টেস্টে উইলিয়ামসনকে পাওয়া।

মূলত টেস্টের আগে বাড়তি ঝুঁকি না নিতেই উইলিয়ামসনকে আর না খেলানোর চিন্তা নিউজিল্যান্ড কোচের, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’

উইলিয়ামসনের বদলি হিসেবে এরই মধ্যে দলে এসেছেন উইল ইয়াং।

কেইন উইলিয়ামসন গত মৌসুমের আইপিএলের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন। লম্বা সময় ইনজুরির পর বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন তিনি। তবে বিশ্বকাপেও ইনজুরি ভুগিয়েছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১০

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৩

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৫

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৬

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৭

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৮

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

২০
X