ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের বিদায়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস 

একসঙ্গে আর মাঠে দেখা যাবে না তামিম-সাকিবকে। ছবি : সংগৃহীত
একসঙ্গে আর মাঠে দেখা যাবে না তামিম-সাকিবকে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম বলতে বলা হয় তাহলে প্রথমেই আসবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের নাম। এর মধ্যে হঠাৎ করেই ৬ জুলাই অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের অবসর নিয়ে একে একে ক্রিকেট দলের সব সাবেক ও বর্তমান অধিকাংশ সতীর্থই স্মৃতিচারণা করেছেন। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন। বাকি ছিলেন কেবল একজনই, দীর্ঘ ক্যারিয়ারে পথচলার সঙ্গী ও বন্ধু সাকিব আল হাসান।

ওয়ানডে অধিনায়ক তামিমের অবসর নেওয়ার একদিন পর অবশেষে নীরবতা ভাঙলেন বিশ্বসেরা তারকা এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের অবসর নিয়ে পোস্ট দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বলেছেন, তামিমের সঙ্গে মাঠে না থাকাটা তার জন্য বেশ অদ্ভুত হবে।

ফেসবুকে সাকিব তামিমের সঙ্গে দীর্ঘ এই পথচলার বিষয়টি স্মরণ করেছেন, সেই সঙ্গে তাকে শুভকামনাও জানিয়েছেন।

‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।

আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।

একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম আমাদের দেশের জন্য জয়লাভ করার।

তোমার রান এবং রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ; তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।

তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে।

তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ কর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X