বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্বল্প রানের টার্গেটেও খুলনার কষ্টের জয়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১২১ রানে অলআউট হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয়ের জন্য খেলতে নেমে ৪ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা।

টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে লক্ষ্য বড় ছিল না। তবে এই ১২২ রান তাড়া করতেই ঘাম ছোটে খুলনা টাইগার্সের। শেষ পর্যন্ত অবশ্য ৪ উইকেটের জয় অস্বস্তিতে পড়তে দেয়নি খুলনার দলটিকে।

ছোট রান তাড়ায় নেমে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে খুলনা। এভিন লুইস, এনামুল হক বিজয় ও শাই হোপ সবাই ছিলেন ব্যর্থ।

তবে স্বল্প লক্ষ্য থাকায় উইকেট বুঝে ধীরগতিতে দলকে এগিয়ে নেন আফিফ হোসেন আর মাহমুদুল হাসান জয়। আফিফ ২৮ বলে ২৬ করে আউট হন। ৮৪ রানে ৫ উইকেট হারায় খুলনা। তবে জয় দেখেশুনে খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। ৪৪ বলে একটি করে চার-ছক্কায় ৩৯ রান করেন এই ব্যাটার।

শেষদিকে ফাহিম আশরাফের ৮ বলে ১৫ রানের ইনিংসে ম্যাচে উত্তেজনা সেভাবে ছড়ায়নি। ১৮.২ ওভারে রান তাড়া করে খুলনা।

চট্টগ্রামের আল আমিন হোসেন আর শহিদুল ইসলাম নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে নাহিদুলের স্পিন তাণ্ডবে ১৯.৫ ওভারে ১২১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। ১২ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেন খুলনার নাহিদুল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানের মধ্যে আভিস্কা ফার্নান্দো ও ইমরানউজ্জামানকে হারায় চট্টগ্রাম। পরের ব্যাটাররাও ব্যর্থ হওয়ায় ৮০ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। সেখান থেকে লোয়ার অর্ডারের শহিদুল ইসলামের ব্যাটে ১২১ রানের পুঁজি পায় শুভাগতহোমের দল। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১০

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১১

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১২

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৩

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৪

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৫

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৬

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৭

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

১৮

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার স্যাটেলাইট ‘রাদ-১’ উন্মোচন করবে ইরান

২০
X