ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অবসর প্রশ্নে বিরক্ত লিটন

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি : সংগৃহীত
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চলমান ওয়ানডে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এর ফলে চলমান সিরিজের শেষের দুই ম্যাচে নেতৃত্ব দেবেন লিটন দাস। আজ শুক্রবার সকালে দ্বিতীয় ওয়ানডে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হন লিটন।

১৩ মিনিটের সংবাদ সম্মেলনের শুরু থেকেই ছিল তামিম ইকবালের অবসর প্রসঙ্গ। ম্যাচ সংক্রান্ত প্রশ্নের মধ্যেও বারবার ঢুকে যাচ্ছিল তামিমের অবসরের বিষয়টি। ব্যাপারটি বারবার চলে আসায় অনুরোধ করেও তামিমের বিষয় থামাতে পারছিলেন না লিটন। তিনি একসময় বিরক্ত হয়ে ওঠেন এসব প্রশ্নে।

নিজে থেকেই বিরক্তি প্রকাশ করে বললেন ম্যাচ নিয়ে প্রশ্ন করতে। যেটা হয়ে গেছে তা আপাতত বাইরেই রাখতে চান বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক।

তামিমকে দলের পক্ষ থেকে বিদায় দেওয়া হবে কিনা এমন প্রশ্নে বিরক্তি নিয়েই লিটন বলেন, ‘ভাই প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনো কিছু নিয়ে হচ্ছে। যদি না হয়, তাহলে লিটন দাস এখানে না থাকাই ভালো। বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচকে ডাক দেন, তখন এই প্রশ্ন কইরেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে আসছি।’

এর আগে তামিমকে মিস করার ব্যাপারটিকেও স্বাভাবিক বলেছেন লিটন। ব্যাপারটা দলও নাকি সেভাবে দেখছে, ‘দেখেন বড় ভাইকে মিস করার ব্যাপারটা আসলে এমন ঘটনা প্রত্যেক দলেই হবে। আমি যখন অবসর নেব আমার পরে নতুন কেউ আসবে। তো এটা হতেই থাকবে। এটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। উনি থাকলে ভালো হতো, নাও হতে পারত। কিন্তু এখন যেহেতু উনি নেই, এই ব্যাপারটি নিয়ে কথা না বলাই ভালো। বড় ভাই কিন্তু বলে গেছেন টিম ফার্স্ট। এখন আমরা একটু সিরিজে নজর দেই। যেটা চলে গেছে তা নিয়ে কথা বলে এখন লাভ নেই। আমরা এমনিতেই এক ম্যাচ পিছিয়ে আছি।’

এ ছাড়া তিনি মনে করেন, দলের পরিবেশে কোনো পরিবর্তন আসবে না, না যদি দেখেন; আগের ম্যাচে উনি ছিল। এখন নেই। এটা যদি ইনজুরি হতো। আমার কাছে মনে হয় না কোনো চেঞ্জ আসবে। সব থাকবে আগের মতোই।

গতকাল (৬ জুলাই) সংবাদ সম্মেলনে তামিমের অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার আগেই লিটনরা জানতে পারেন বিষয়টি। সদ্য বিদায়ী ক্রিকেটার তামিম তাদের মেসেজ দিয়ে জানিয়েছিলেন বিষয়টি। লিটন বলেন, তামিমের নেওয়া সিদ্ধান্তকে তারা সম্মান করেন। বলছিলেন, 'আমি জানতে পেরেছি দুপুর ১টার দিকে। আমরা উপলব্ধি করতে পারিনি তিনি এমন কিছু করবেন। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাই।'

তিনি মনে করিয়ে দিলেন যে, সবার আগে বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার আগে অবশ্য বড় ভাই (তামিম) বলে গেছেন দল প্রথমে।

আগামীকাল (শনিবার) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X