ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তামিম ইস্যু সরিয়ে সিরিজ জয়ে চোখ লিটনের  

লিটন দাস চান সিরিজ জয় করতে  । ছবি : সংগৃহীত
লিটন দাস চান সিরিজ জয় করতে । ছবি : সংগৃহীত

বাংলদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ওয়ানডের জন্য অনুমিতভাবেই অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনেও দলের প্রতিনিধি হিসেবেও এলেন তিনি। এ রকম দিনে সংবাদ সম্মেলনের বিষয় কী থাকতে পারে তা জানা আছে লিটনের। কিন্তু তবু তিনি নজর রাখার চেষ্টা করলেন সিরিজের দিকেই।

লিটন দাসকে এমন সময় দলের দায়িত্ব নিতে হচ্ছে যখন সব আলোচনা তামিমের অবসর ঘিরে। এ ছাড়া তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। তাই তাকে অধিনায়কত্ব এবং তামিম নিয়ে প্রশ্ন করা হলে তিনি সিরিজের দিকেই নজর দিলেন।

“আমার কাছে মনে হয় না এই প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক হবে। না হবে বলতে। যেহেতু আগামীকালকে ম্যাচ। আমরা কিন্তু এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি। আফগানিস্তান আমাদের চেয়ে একটা ম্যাচ এগিয়ে। আমাদের কাছে সবচেয়ে যে বিষয়টি হলো সিরিজটা কীভাবে জিততে পারি। সিরিজ জেতার থেকেও বড় জিনিস, আগামীকালকের ম্যাচটা কীভাবে ভালো খেলতে পারি। আমার মনে হয়, আমাদের টিমমেটরা সবাই একটা জিনিসের ওপর ফোকাস করছে যে, ইনফ্যাক্ট বড় ভাইয়েরা এই কথা বলে গেছেন, টিম সবার আগে। উনি কিন্তু যেতে যেতে এই কথাই বলে গেছেন, আমরা টিমের জন্য খেলি, টিম সবার আগে। আমার কাছে মনে হয় না এটার পয়েন্ট আছে। যেহেতু বিসিবি আমাকে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব শতভাগ দেওয়ার। চেষ্টা করব আমার তরফ থেকে আমার টিমমেটরা যেন ভালো রেজাল্ট বের করে আনতে পারে।”

এ ছাড়া তিনি নিজের ব্যাটিং নিয়েও কথা বলেন, দ্বিতীয় ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হলো ফর্মের সাম্প্রতিক অধারাবাহিকতা নিয়ে।

সেখানে তার পাল্টা প্রশ্ন, “ফর্ম কি, ভাই? কত করলে ফর্মে থাকব, এটা একটু বলেন না!”

তাকে তখন জানানো হলো, সবশেষ ১০ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ২৫ বা ২৬। এবার তার উত্তরটাও খানিকটা বিস্ময়জাগানিয়া। পরে অবশ্য বললেন, ভালো করার চেষ্টা করছেন তিনি।

“গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! (হাসি)”

“দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা নরম্যাল। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়। তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X