স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় খুলনার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর ফরচুন বরিশালকেও হারের স্বাদ দিয়েছে টাইগার্সরা। এভিন লুইস ও এনামুল হক বিজয়ের ফিফটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে খুলনা।

সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমের ৬৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৮৭ স্কোর গড়ে ফরচুন বরিশাল। জবাবে এভিন লুইসের ঝোড়ো ফিফটি ও অধিনায়ক এনামুল হক বিজয়ের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে খুলনা টাইগার্স।

১৮৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ঝড় তোলে খুলনা টাইগার্স। পাওয়ার প্লেতে ৮৭ রান তোলেন এনামুল হক ও ইভিন লুইস। যা এবারের বিপিএলে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড। চলতি আসরে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ২২ বলে ৫৩ রানে সাজঘরে ফেরেন উইন্ডিজ ওপেনার। ৫টি করে চার ও ছক্কা হাঁকান এভিন লুইস।

দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ৭৫ রানের বড় জুটি উপহার দেন বিজয়। ৩৬ বলের মোকাবিলায় ৪১ রানে বিদায় নেন আফিফ। উইন্ডিজ অধিনায়ক শাই হোপ ও এনামুল হক বিজয় অপরাজিত থেকে খুলনার জয় নিশ্চিত করেন। হোপ ১০ বলে ৫ চারের মারে ২৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। আর অধিনায়ক এনামুল ৪৪ বলে ৩টি করে চার ও ছক্কায় ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন। টানা দুই জয়ে বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে খুলনা টাইগার্স।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধীরগতির সূচনা পায় ফরচুন বরিশাল। প্রথম ৪ ওভারে ইব্রাহিম জাদরানকে হারিয়ে ২০ রান সংগ্রহ তামিম বাহিনী। ওশানে থমাসের শিকার হইয়ে ফেরেন এই আফগান ওপেনার। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ২২ বলে ৪৬ রানের জুটি গড়েন অধিনায়ক তামিম। মাত্র ১০ বলে ২২ রানের ছোট একটা ঝড় তোলেন সৌম্য।

তৃতীয় উইকেটে আরও একটি বড় জুটি গড়ে বরিশাল। মুশফিককে নিয়ে তামিমের ৫৭ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ৩৩ বলে ৪০ রানে বিদায় নেন তামিম ইকবাল। বাঁহাতি ওপেনার আউট হলেও বড় সংগ্রহ করতে সমস্যা হয়নি বরিশালের। মাহমুদউল্লাহকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন মুশফিক। ১৯ বলে ২৭ রান করে ফেরেন মাহমুদউল্লাহ। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মুশফিক। ৫ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১০

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১১

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১২

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৪

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৫

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৬

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৭

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৮

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৯

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

২০
X