বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরকে ১২১ রানের টার্গেট দিল সিলেট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে বিপিএলের দশম আসর শুরু করেছে সিলেট সিক্সার্স। জয়ের ধারায় ফেরার মিশনে শক্তিশালী রংপুর রাইডার্সকে ১২১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে মাশরাফী বিন মতুর্জার দল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানের মামুলি সংগ্রহ গড়েছে সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষে সর্বেোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।

মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলপতির সিদ্ধান্তকে প্রথমেই সঠিক প্রমাণ করেন মেহেদি হাসান। রাইডার্সের বোলারদের তান্ডবে ৩৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় সিলেট। দ্বিতীয় ওভারেই স্ট্রাইকার্স ওপেনার মোহাম্মদ মিঠুনকে স্টাম্পিংয়ে পরিণত করেন এই অফস্পিনার। এ দিন তিন নম্বরে নেমে রান আউটের শিকার হন মাশরাফী।

একটি চারের সাহায্যে ৭ বলে ৬ রান করেন সিলেট অধিনায়ক। পাওয়ার প্লের শেষ ওভারে মেহেদি হাসানকে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফেরেন ইয়াসির আলী রাব্বিও। আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক জাকির হাসান এদিন ১ রানে মোহাম্মদ নবীর বলে স্টাম্পিং হয়ে বিদায় নেন। নাজমুল হোসেন শান্তু ১৪ রানে ফিরলে ৩৯ রানের মধ্যে পঞ্চম উইকেট হারায় সিলেট।

বেন কাটিং ও বেনি হাওয়েল ষষ্ঠ উইকেটে ৬৯ রানের জুটি গড়েন। দুই বিদেশীর ব্যাটে ১২০ রানের স্বল্প পুঁজি পায় সিলেট। ৩৬ বলে ৩৯ রানের ইনিংসে বিদায় নেন এই অস্ট্রেলিয়ান পেস অলরাউন্ডার। এ ছাড়া ইংলিশ অলরাউন্ডার হাওয়েল দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংসটি খেলেন। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন রিপন মন্ডল ও মেহেদি হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১০

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১১

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১২

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৩

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৪

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৫

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৬

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৭

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

২০
X