স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে সুখবর দিল বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। এ সমস্যা থেকে মুক্ত হতে নিজ দেশের পাশাপাশি ইংল্যান্ডেও চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে কাজের কাজ কিছুই হয়নি। সে কারণে চলমান বিপিএলের মাঝেই ডাক্তার দেখাতে সিঙ্গাপুর উড়াল দেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখান থেকে আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে রংপুর রাইডার্স তারকাকে।

বুধবার (২৪ জানুয়রি) সিঙ্গাপুর থেকে রাতে দেশে ফিরবেন সাকিব আল হাসান। সংবাদমাধ্যমকে এমনটায় জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। এমনকি সিলেট পর্বে রংপুরের হয়ে মাঠেও দেখা যেতে পারে টাইগার অধিনায়ককে ।

দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আজ রাতে দেশে ফিরবে সাকিব আল হাসান। দেশে ফেরার পরই রংপুর রাইডার্সের সঙ্গে সিলেটে যোগ দিবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। অপরারেশন দরকার না হওয়ায় নন-সার্জিক্যাল পদ্ধতিতে কাজগুলো চালিয়ে যাবেন সাকিব।

গত ১৪ জানুয়ারি চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে লন্ডন গিয়েছিলেন সাকিব। চোখের চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি রাতে বাংলাদেশে ফিরে আসেন টাইগার অধিনায়ক। দুদিন পর বিপিএলে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। সৈয়দ খালেদ আহমেদের বলে মাত্র ২ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার।

বরিশালের বিপক্ষে ম্যাচের পর আবারও চোখের সমস্যায় পড়েন সাকিব। তখন বিসিবির প্রধান চিকিৎসক সাকিবকে সিঙ্গাপুর যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পরদিন ২১ জানুয়ারি বিসিবির খরচে সিঙ্গাপুর যান চোখের ডাক্তার দেখাতে।

আগামী ২৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি সিলেট পর্ব শেষে আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, শোকার্ত লাখো মানুষের ঢল

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

১০

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

১১

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১৩

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১৪

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১৫

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৬

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৭

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৮

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৯

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

২০
X