মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নাওয়াজের ফিফটিতে রংপুরকে ১৬১ রানের টার্গেট খুলনার

নাওয়াজ-শানাকার জুটি বড় সংগ্রহ এনে দিয়েছে খুলনাকে। ছবি: সংগৃহীত
নাওয়াজ-শানাকার জুটি বড় সংগ্রহ এনে দিয়েছে খুলনাকে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ঢাকা পর্বের ম্যাচ শেষে সিলেট পর্বের ম্যাচ শুরু হয়েছে। সিলেটে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে রংপুরের আমন্ত্রণে ব্যাট করতে নেমে দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে খুলনা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মোহাম্মদ নাওয়াজের ৫৫ ও দাসুন শানাকার ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে খুলনা। রংপুরের পক্ষে হাসান মাহমুদ ৩টি ও শেখ মাহাদী নেন ২টি উইকেট।

এদিকে টানা দুই ম্যাচে জয় পাওয়ার পরও প্লেয়িং একাদশে তিন বিদেশি খেলোয়াড়কে পরিবর্তন করে খুলনা টাইগার্স। ফাহিম আশরাফের পরিবর্তে দাসুন শানাকা ও শাই হোপের বদলে দলে ঢোকানো হয় মোহাম্মদ নাওয়াজকে। আর কোচিং প্যানেলের এই সিদ্ধান্তেই বড় সংগ্রহ পায় খুলনা।

যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাহাদী হাসানের বলে শূন্য রানে ফেরেন অধিনায়ক এনামুল হক বিজয়।

পাওয়ার প্লের শেষ ওভারে এসে মাহমুদুল হাসান জয়ও মাহাদীর কাছে উইকেট বিলিয়ে দেন। আফিফ হোসেনও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৪ রানে হাসান মাহমুদের শিকার হন তিনি। আগের ম্যাচের মতো এভিন লুইস ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৩৭ রানের বেশি তাকে এগোতে দেননি হাসান।

এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজ। শুরুতে ধীরে-সুস্থে খেলে চাপ কমান দলের ওপর। ১৬তম ওভারে এসে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনই। রিপন মণ্ডলের করা সেই ওভারে আদায় করেন ১৮ রান। ১৩ রান নেন পরের ওভারে। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ১৮তম ওভারে আসে ১৫ রান।

তবে ১৯তম ওভারে শানাকাকে বোল্ড করে ৭৭ রানের এই জুটি ভাঙেন হাসান। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন শানাকা। তবে ফিফটি তুলে নেন মোহাম্মদ নাওয়াজ। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে রিপনের শিকার হন এই পাকিস্তানি অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X