ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের হ্যাটট্রিক হারে বোলারদের দোষ দিচ্ছেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে রংপুর ও কুমিল্লার সঙ্গে অন্যতম ফেভারিট হিসেবেই ধরা হচ্ছিল ফরচুন বরিশালকে। তবে বিপিএলের দশম আসরে চার ম্যাচ খেলে তিন পরাজয়ে ফেভারিটের তকমাটা বেমানানই লাগছে তাদের পাশে। পরপর তিন ম্যাচ হারার পর অবশ্য বরিশালের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে বোলাররাই দায়ী।

শনিবার (২৭ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্বের ম্যাচে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিত আগে ব্যাটিংয়ে নেমে বরিশালের বোলারদের তুলোধুনো করে ১৯৩ রান বরে চট্টগ্রাম। জবাবে কাছে গিয়েও হারতে হয় বরিশালকে।

এর আগে কুমিল্লা ও খুলনার কাছেও হারতে হয়েছে দেশীয় তারকায় ভরা দলটিকে। আজকের ম্যাচে অবশ্য চট্টগ্রামের বিপক্ষে শেষ ৫ ওভারে ৮৪ রান দিয়েছেন বরিশালের তিন বোলার আব্বাস আফ্রিদি, ইয়ানিক ক্যারিয়াহ ও কামরুল ইসলাম রাব্বি। মিরাজের মতে সেখানেই হেরেছে বরিশাল। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা ভালো বোলিং করিনি। শেষ ৫ ওভারে আমরা একটু বেশি রান দিয়ে ফেলেছি। এই কারণে ম্যাচটি কঠিন হয়ে গেছে।’

বরিশালে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও রান আসছে ধীর গতিতে। অনেকের বরিশালের দুর্ভাগ্যের পিছনে মন্থর ব্যাটিংয়ের দায় দেখলেও এর সঙ্গে একমত নন মিরাজ। তিনি এ নিয়ে বলেন, ‘পাওয়ার হিটিং না। আসলে আমরা পাওয়ার হিটিংয়ের জন্য হেরে যাচ্ছি না। আমরা বোলাররা ঠিকভাবে কাজটা শেষ করতে পারছি না। ব্যাটসম্যানরা ভালো করছেন। মুশফিক ভাই আগের দুটি ম্যাচে ফিফটি করেছেন। ওপরের দিকে সৌম্য সরকারও ছোট ছোট কন্ট্রিবিউট করছে, তামিম ভাইও ভালো খেলছেন।’

মিরাজ বোলারদের ওপর আবারও আঙুল তুলে বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় বোলাররা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ ৫ ওভার খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ম্যাচগুলো হেরেছি সেগুলোতে রান দিয়েই হেরেছি। আমরা ব্যাটসম্যানের দোষের জন্য হারিনি। শেষের দিকে তো প্রতি বলে চার-ছক্কা মারার জন্য হিট করবে ব্যাটসম্যানরা। সেখানে আউট হতে পারে চার বা ছয়ও হতে পারে। ওখানে আমরা বোলাররা কীভাবে নিজেদের কাজটা করছি সেটি খুব গুরুত্বপূর্ণ।’

অবশ্য চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরেও হতাশ নন মিরাজ। তিনি পরের ম্যাচগুলো ভালো করে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এখনও আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। আমাদের সুযোগ রয়েছে। ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারলে আমাদের জন্য সহজ হবে প্রক্রিয়াটা।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X