মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের মধ্যেই মাগুরায় ফিরে ফুটবল খেললেন সাকিব

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত ফুটবল চর্চায় অংশগ্রহণ করেন সাকিব। ছবি : কালবেলা
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত ফুটবল চর্চায় অংশগ্রহণ করেন সাকিব। ছবি : কালবেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিরতির ফাঁকে মাগুরার নিজ সংসদীয় এলাকায় এসে খেলার মাঠে সময় দিয়েছেন মাগুর-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আসেন। এ সময় সেখানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিয়মিত ফুটবল চর্চায় যোগ দেন তিনি।

দীর্ঘক্ষণ ফুটবল খেলে শরীর থেকে ঘাম ঝরিয়ে শহরের কেশব মোড়ে সাহা পাড়ার বাড়িতে ফেরেন সাকিব।

সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডারকে খেলার মাঠে দেখেই আনন্দে উদ্বেলিত হন ফুটবল অনুশীলনরত তরুণরাসহ স্থানীয় দর্শক। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন সাকিব। খেলা শেষে ভক্তদের সাথে সেলফি তোলেন ও কুশল বিনিময়ও করেন।

এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাকিব বলেন, বিপিএলের বিরতিতে মাগুরায় এসেছি। দুদিন এখানে থাকব। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষের সাথে যতদূর সম্ভব দেখা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১০

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১১

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

১২

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১৩

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১৪

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১৫

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৮

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৯

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

২০
X