স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরিতে লিচ, অভিষেকের অপেক্ষায় বশির

শোয়েব বশির (বাঁয়ে) ও জ্যাক লিচ ।ছবি : সংগৃহীত
শোয়েব বশির (বাঁয়ে) ও জ্যাক লিচ ।ছবি : সংগৃহীত

ভারতকে ২৮ রানে হারিয়ে প্রথম টেস্টে জয়লাভ করেছে ইংল্যান্ড। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় চোট পান স্পিনার জ্যাক লিচ। হাঁটুর চোটের কারণে স্বাগতিকদের বিপক্ষে ‘ভায়জাগ’ টেস্টে অনিশ্চিত এই বিশেষজ্ঞ ইংলিশ স্পিনার। আর সেক্ষেত্রে বিশাখাপত্তমে কপাল খুলতে পারে ভিসা জটিলতায় দেরিতে ভারতে আসা শোয়েব বশিরের।

হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে ২৬ ওভারে একটি উইকেট শিকার করেন লিচ। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় পুরোদমে বোলিং করতে পারেননি বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে ৮৭ রান খরচ করেন লিচ। এমনকি একটানা ৪ ওভারের স্পেলও করতে পারেননি এই অভিজ্ঞ স্পিনার। শেষ ইনিংসে ৭ উইকেট শিকার করে ভারতকে ধসিয়ে ইংল্যান্ডকে জেতান টম হার্টলি।

লিচের ইনজুরিতে প্রথম ইনিংসে ২৯ ওভার বোলিং করেন জো রুট। ৭৭ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন এই অনিয়মিত স্পিনার। দ্বিতীয় ইনিংসেও ১৯ ওভার বল করে লোকেশ রাহুলকে ফেরান রুট। তাতে অভিষিক্ত স্পিনার টম হার্টলি এবং রেহান আহমেদের ওপর থেকে চাপ কমিয়ে দেন ৩৩ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় টেস্টে শোয়েব বশিরের অভিষেকের ইঙ্গিত দিয়েছেন। ইংলিশ অধিনায়ক বলেন, ‘সে (শোয়েব বশির) যদি বিশাখাপত্তম টেস্টের একাদশে জায়গা পায় তাহলে নিশ্চিত করব, আমি যেন তাকে সেরা অভিজ্ঞতা দিতে পারি। কেননা আপনি একবারই আপনার জীবনের প্রথম ম্যাচ খেলবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X