স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

সেমিতে খেলতে যা করতে হবে যুবাদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। ৫ উইকেট ও ২৫ ওভার হাতে রেখে সহজেই জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা। দাপুটে জয়ের পর শিবলী-আরিফুলদের নেট রানরেট -০.৬৬৭ থেকে বেড়ে হয়েছে ০.৩৪৮।

আগামী ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে শুধু জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে না জুনিয়র টাইগারদের। সেক্ষেত্রে টুর্নামেন্টের শেষ চারে খেলতে হলে পাকিস্তানকে নেট রানরেটে পেছনে ফেলতে হবে। আর যদি বাংলাদেশের যুবারা হেরে যায় তাহলে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। ভারত যুবারা পয়েন্ট টেবিলে এক নম্বরে আর দুইয়ে রয়েছে পাকিস্তান। পাক যুবাদের নেট রানরেট ১.০৬৪। পাকিস্তানকে হারালেই হবে না, বরং রানরেটের দিকেও খেয়াল রাখতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করলে কমপক্ষে ৫০ রানে জিততে হবে শিবলী-আরিফুলদের। তাহলে পাকিস্তানের চেয়ে রানরেট ০.০০১ বেশি থাকবে বাংলাদেশের।

আবার বাংলাদেশ যদি ২৫০ রানের বেশি পার করলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৫১ রান। অর্থাৎ বাংলাদেশ ২৭০ রান করলে পাকিস্তানকে ২১৯ রানের ভেতর অলআউট করতে হবে। অথবা ৩০০ করলে পাকিস্তানকে আটকে রাখতে হবে ২৪৯ রানের ভেতর।

রান তাড়ার ক্ষেত্রে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মাঝে জিততে হবে। যদি পাকিস্তান যুবারা ৩০০ রান সংগ্রহ করে তাহলে জনিয়র টাইগারদের ম্যাচ শেষ করতে হবে ৩৯.৩ ওভারে ভেতর। ২৫০ রানের টার্গেট পেলে ৩৯ ওভার এবং ২০০ রানের ক্ষেত্রে ৩৮.৪ ওভার সময় পাবে বাংলাদেশ।

ভারত ইতোমধ্যে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আরেকটি দল যাবে শেষ চারে। সেক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ লড়াইটি টুর্নামেন্টের অলিখিত কোয়ার্টার ফাইনালে পরিণিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১০

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১১

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১২

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৩

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৪

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৫

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৭

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৮

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৯

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X