ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক মিঠুনের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র সিলেট স্ট্রাইকার্সই কোনো ম্যাচ জিতেনি। গত আসরের ফাইনালিস্টদের এবারের আসরে এই ভরাডুবি হতাশ করেছে সবাইকে। সিলেট ভক্তরা যখন একটি জয়ের আশায় তাকিয়ে আছে তখন আরও একবার হতাশ করল সিলেটের ব্যাটাররা। টানা পাঁচ হারের পর আজ নিজেদের ষষ্ঠ ম্যাচেও তাদের শুরুটা হয়েছিল বাজে । স্কোরবোর্ডে ১৩ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটার বিদায় নেন। তবে এবার আর গত ম্যাচগুলোর মতো হয়নি। দলের বিপদে মাশরাফী বিন মুর্তজার জায়গায় নেতৃত্ব পাওয়া মোহাম্মদ মিঠুন খেললেন এক অধিনায়ক সুলভ ইনিংস। যাতে ভর করে ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিল সিলেট।

বিপিএলের সিলেট পর্বের শেষ ধাপে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ঢাকার পক্ষে শরীফুল নেন চার উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। দলটির বিপক্ষে প্রথম তিনটি উইকেটই নেন জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। এর মধ্যে ওপেনার শামসুর রহমান ও চার নম্বরে নামা জাকির হাসানকে গোল্ডেন ডাকে আউট করেন তিনি। ব্যর্থতার মধ্যে থাকা শান্ত ১২ বল খেলে করে মাত্র ৩ রান।

৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া সিলেটকে পথ দেখান অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। দুজনের ৫৭ রানের জুটি সিলেটকে লজ্জা থেকে বাঁচায়। প্যাটেল ৩২ বলে ৩২ রান করে আরাফাত সানির বলে ফেরেন। রায়ান বার্ল ১ রান করে ফিরেন উসমান কাদিরের ওভারে।

এরপর অবশ্য মিঠুন একাই টানেন সিলেটকে। বেনি হাওয়েল ১১ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। আরিফুল তাকে দারুণ এক ক্যামিও ইনিংসে সঙ্গ দেন। ৯ বলে সিলেট অলরাউন্ডার করেন ২১ রান। শেষ ওভারে ৩টি ওয়াউড দেওয়ার পর মিঠুনকে আউট করেন তাসকিন আহমেদ। তবে ততক্ষণে দলকে চ্যালেঞ্জিং একটি লক্ষ্য এনে দিতে পেরেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় জানাজার নামাজে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৪

হৃদয়ের ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অবশেষে সেই ‘শিশু’র ছবি নিয়ে নীরবতা ভাঙলেন মেসি

তীব্র নদীভাঙনে দুই সপ্তাহে বিলীন ২৫ বসতবাড়ি

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রথমবারের মতো বেসরকারি স্পেস রকেট উৎক্ষেপণ করল ভারত

থাইল্যান্ডে ১৫ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান 

বিশ্বকাপে ফিফার আয়ে জোয়ার, বড় অঙ্কের লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ

পাট ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, শরীরে মাখানো রাসায়নিক কীটনাশক

১০

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১১

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

১২

তৃতীয় স্থান নির্ধারণী লড়াই আজ, এ ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হবে?

১৩

বরিশাল সদর বিএনপির কমিটিতে আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ

১৪

শিক্ষামন্ত্রীর কাছে এমপিও বঞ্চিত প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবি এমপি টিপুর

১৫

মৃদু আলো জ্বালিয়ে ঘুমালে কী হয়, জানাল গবেষণা

১৬

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

কেন ভুতুড়ে বাড়ির চাহিদা বাড়ছে জাপানে?

১৮

মাদকের শাস্তি মৃত্যুদণ্ড: বাউফলে বিএনপি নেতার উদ্যোগে মাইকিং

১৯

সিরামিক্স কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু

২০
X