ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব ব্যাটিংয়ে ফিরতে না পারলে ক্রিকেট খেলবেন না!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এর নেটে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কথা বলতে দেখা যায় দেশের স্বনামধন্য এই কোচকে।

চোখের সমস্যায় ব্যাটিং নড়বড়ে হয়ে যাওয়া সাকিবকে কি পরামর্শ দিয়েছেন সালাউদ্দিন, এমন প্রশ্ন ছিল সবার মনে। যদিও সে রকম কিছু হয়নি বলেই জানিয়েছেন সালাউদ্দিন নিজেই। তবে সাকিব আগের মতো ব্যাটিংয়ে ফিরবেন কী না, এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, ফিরতে না পারলে নাকি ক্রিকেটই ছেড়ে দেবেন বাঁহাতি অলরাউন্ডার!

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিয়েছে কোচ সালাউদ্দিনের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ প্রতিপক্ষকে ৭২ রানে আটকে দিয়ে ১০.৪ ওভার বাকি রেখেই জয় তুলে নেয় কুমিল্লা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল সাকিবের সঙ্গে আলাপ নিয়ে।

সেদিন দুজনের কী কথা হয়েছিল, সেটা তুলে ধরে সালাউদ্দিন বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়।’

তবে এমন কিছু কথা হয়েছে যেটা জনসম্মুখে বলতে চাননি এই কোচ, ‘যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’

বিপিএলে সর্বশেষ দুই ম্যাচে ব্যাটিং করেননি সাকিব। অনুশীলনে কঠোর পরিশ্রম করার পরও মাঠে ব্যাটিংয়ে নামছেন না তিনি।

সাকিবকে কী আদৌ ব্যাটিংয়ে ফিরতে দেখা যাবে! এমন প্রশ্নে কোচ সালাউদ্দিন বলেন, ‘যদি সে না ফিরতে পারে, তাহলে ক্রিকেট খেলবে না। সে যদি নাই ফিরতে পারে তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’ অর্থাৎ সাকিব আত্মবিশ্বাসী বলেই তিনি ফিরতে মরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১০

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১১

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৩

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৪

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৫

ছেলের হাতে বাবা খুন

১৬

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৭

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৮

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

২০
X