স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের বড় জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকায় ফিরেও জয়হীন রইল দুর্দান্ত ঢাকা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে টানা পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে স্বাগতিকরা। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে মোসাদ্দেক হোসেনের দল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে ১১৫ রানে গুটিয়ে যায় দুর্দান্ত ঢাকা। ব্যাট হাতে ৩৪ রান ও বল হাতে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন টাইগার অধিনায়ক।

১৭৬ রানের জবাব দিতে নেমে ৪ রানের মধ্যে সাব্বির হোসেন ও সাইম আইয়ুবকে হারায় ঢাকা। মোহাম্মদ নাঈম শেখ ছাড়া বাকি ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। মেহেদী হাসান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ঢাকার ব্যাটাররা। ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম শেখ। ইরফান শুক্কুর ২১ এবং তাসকিন আহমেদ ১৫ রান করেন। সাকিব ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এবারের বিপিএলে ৬ ম্যাচ থেকে ৯টি উইকেট নিলেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে রনি তালুকদারের ৩৯, বাবর আজমের ৪৭ এবং সাকিবের ৩৪ রানে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। ওয়ানডাউনে ব্যাটিং করতে এক বাউন্ডারি ও ৩ ছক্কা হাঁকান সাকিব। এ ছাড়া অধিনায়ক নুরুল হাসানের ১০ বলে ১৬ আর মোহাম্মদ নবির ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

ঢাকাকে হারিয়ে টানা চার জয় তুলে নিয়েছে রংপুর। এ ছাড়া সাত ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে ভালো মতোই রইল রাইডার্স বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

১১

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

১২

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

১৩

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৪

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

১৫

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

১৬

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

১৭

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

১৮

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১৯

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

২০
X