স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষের ঝড়ে ঢাকাকে বড় টার্গেট দিল রংপুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট পর্ব শেষে আবারও ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রতিযোগিতা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। রনি তালুকদার, বাবর আজম ও সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে ঢাকাকে ১৭৬ রানের বড় টার্গেট দিয়েছে টেবিল টপার রংপুর।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন।

মিরপুরে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করেন বাবর আজম ও রনি তালুকদার। তবে চতুর্থ ওভার থেকে হাত খুলে খেলতে থাকেন দুই ওপেনার। ৭.৪ ওভারে ৬৭ রানের মাথায় বিদায় নেন রনি তালুকদার। ২৪ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডানহাতি ওপেনার। ওয়ানডাউনে ব্যাটিং করতে নামেন চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব আল হাসান। তবে আজ প্রথম থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ন হন টাইগার অধিনায়ক।

বাবব আজমকে সঙ্গে নিয়ে ৪৭ রানের ঝোড়ো পার্টনারশিপ উপহার দেন সাকিব। মাত্র ২০ বলে ৩টি ছক্কা ও একটি চারের সাহায্যে ৩৪ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার। আরেক ওপেনার বাবর আজম ৪৩ বলে ৪৭ রানে আউট হন। শেষ দিকে ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন মোহাম্মদ নবী। তাতে ১৭৫ রানের বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স। মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X