ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

লম্বা বিরতির পর বিপিএলে বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ

মুমিনুল হক। ছবি : সংগৃহীত
মুমিনুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে নির্দিষ্ট কোনো ফরম্যাটে বিশেষজ্ঞ ক্রিকেটার আছেই হাতে গোনা কয়েকজন। তার মধ্যে জাতীয় দলের খেলোয়াড় মুমিনুল হকের পরিচয়ই হয়ে গেছে টেস্ট বিশেষজ্ঞ হিসেবে। তাই মুমিনলকে টেস্ট ছাড়া ক্রিকেটের অন্য ফরম্যাটগুলোতে সাধারণত দেখা যায় না। এই কারণেই হয়তো বাংলাদেশ ‍প্রিমিয়ার লিগের এবারের আসরে দল পাননি এই ব্যাটার। এমনকি এর আগের আসরেও ছিলেন না তিনি তবে এবার বিপিএলের ২৪ ম্যাচ পার হওয়ার পর বিপিএলে দল পেলেন তিনি।

বিপিএলের প্লেয়ার ড্রাফটসে দল না পাওয়ায় মনে হচ্ছিল এবারের বিপিএলেও খেলা হবে না তার। তবে বিপিএল অর্ধেক পার হওয়ার পর তার ভাগ্যে বদল হলো। ২০২১-২২ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সর্বশেষ বিপিএল খেলার পর এবার তাকে দেখা যাবে রংপুরের হয়ে বিপিএল মাতাতে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্স এক বিজ্ঞপ্তিতে মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে। আসরের বাকি ম্যাচগুলো থেকে তাকে পাওয়া রাইডার্সের শিবিরে।

টেস্ট ব্যাটারের তকমা পাওয়া মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও কিন্তু খারাপ না। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস ব্যাট করে ২ হাজার ১৩৪ রান করেছেন। গড় প্রায় ২৪ এর কাছাকাছি। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ ইনিংস ব্যাট করেছেন ১২০ স্ট্রাইকরেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X