স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়-সোহানের ব্যাটে খুলনার লড়াকু সংগ্রহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলের দশম আসরে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহানের ব্যাটিং ঝড়ে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ সিলেটকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে খুলনা।

শুক্রবার (ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক এনামুল হক বিজয়।

টস জিতে ব্যাটিং নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় খুলনা। তবে ইনিংসের তৃতীয় ওভারে সামিত প্যাটেলের বরে ১২ রানে আউট হন এভিন লুইস। তিনে নামা আফিফ হোসেন মারমুখী রূপ ধারণ করেন। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ৪৬ রান জমা করে টাইগার্স বাহিনী। ইনিংসের ৮ম ওভারে বেনি হাওয়েলের বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রানে বিদায় নেন আফিফ। মাহমুদুল হাসান জয়ও ১ রানের বেশি করতে পারেননি। দলীয় ৫৪ রানে ৩ উইকেট হারানো খুলনার শঙ্কায় ছিল অল্পতে গুটিয়ে যাওয়ার।

চলতি বিপিএলে আরও একবার খুলনাকে টেনে তুলেন অধিনায়ক বিজয়। প্রতিযোগিতায় তৃতীয় ফিফটির দেখা পেয়েছেন তিনি। শেষদিকে বিজয়কে সঙ্গ দেওয়া হাবিবুর রহমান সোহানও তাণ্ডব চালিয়েছেন সিলেটের বোলারদের ওপর। ৩০ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এই হার্ডহিটার ব্যাটার। অধিনায়ক বিজয় ৫৮ বলে ৬৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। আর তাতেই সিলেটের বিপক্ষে খুলনার রান দাঁড়ায় ৩ উইকেটে ১৫৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X