স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার আইপিএল মাতাবেন ক্যারিবীয় সেই বোলার

উইন্ডিজ পেসার শামার জোসেফ। ছবি : সংগৃহীত
উইন্ডিজ পেসার শামার জোসেফ। ছবি : সংগৃহীত

নতুন এক জীবন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নের অভিষেকের পর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচিত এক নাম এই ক্যারিবিয়ান তারকা। এক বছর আগেও নৈশপ্রহরীর কাজ করা শামার জীবনের মোড় ঘুরিয়ে চলছেন। পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির পর এবার আইপিএলেও দল পেয়েছেন শামার জোসেফ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের পেসার মার্ক উডের বদলি হিসেবে শামার জোসেফকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে লখনৌ সুপার জায়ান্ট। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।

ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারানোর নায়ক একে একে সুখবর পেয়ে যাচ্ছেন শামার জোসেফ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। এমনকি পিএসএলেও দল পেয়েছেন তিনি। এবার তিন কোটি রুপিতে উইন্ডিজ পেসারকে দলে ভিড়িয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্ট।

২০২২ সালে সাড়ে ৭ কোটি ভারতীয় রুপিতে মার্ক উডকে দলে ভেড়ায় লখনৌ। ইনজুরির কারণে সেই মৌসুমে খেলতে পারেননি ইংলিশ পেসার। ২০২৩ সালের আসরে চার ম্যাচে ১১ উইকেট শিকার করেন উড। আগামী মার্চের শেষে মাঠে গড়াবে এবারের আইপিএল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১০

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১১

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১২

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৩

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৫

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৬

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

৩৬ বছর আগে আর্জেন্টিনা, এবার নরওয়ে জুজু

১৯

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

২০
X