স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যারা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন ২১ জন ক্রিকেটার। তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই তারকা তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির বহুল প্রতীক্ষিত নবম বোর্ড সভা শেষে এ তালিকা প্রকাশ করেছে বিসিবি।

২০২৪ সালের চুক্তিতে প্রথমবার সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। ভালো খেলার কারণে এই দুজনকে যুক্ত করেছে বিসিবি। তবে গত বছরের চুক্তির তালিকা নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন চৌধুরী।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যে ২১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন :

টেস্ট ক্রিকেট : সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মো. শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, জাকির হাসান, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে ক্রিকেট : সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মো. শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেট : সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মো. শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও কাজী নুরুল হাসান সোহান।

২০২২-২৩ সালেও কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২১ জন ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা অপরিবর্তিত। এবারের চুক্তি গত মাস অর্থাৎ জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১০

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১১

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৪

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৫

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৬

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৭

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৮

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৯

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

২০
X