স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

নতুন প্রধান নির্বাচক কে এই গাজী আশরাফ!

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত

ক্রীড়ামন্ত্রী হওয়ার পর প্রথমবারের বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালনা পরির্ষদের সভায় যোগ দেন নাজমুল হাসান পাপন। গত বছর ১২ জুন হয় বোর্ডের সর্বশেষ অষ্টম সভা। মাঝের আট মাসে ঝুলে রয়েছে অনেক সিদ্ধান্ত, খুলতে হবে সেই জট। অবশেষে নবম বোর্ড সভায় সেই জট খুললেন বিসিবি সভাপতি। দিলেন যুগান্তকারী এক সিদ্ধান্ত। অনেকটা অভিমানে ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা গাজী আশরাফ হোসেন লিপুকে দিলেন দল নির্বাচনের প্রধান দায়িত্ব।

দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকায় অনেকের মাঝে প্রশ্ন কে এই গাজী আশরাফ হোসেন লিপু। বিশেষ করে তরুণদের একটা অংশ জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ব্যাপারে একদমই অজ্ঞ।

তবে বাংলাদেশের ক্রিকেটের অনেকটা অংশজুড়ে জড়িয়ে আছে লিপুর নাম। ১৯৬০ সালের ২৯ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন গাজী আশরাফ হোসেন লিপু। ৬৩ বছর বয়সী গাজী আশরাফের প্রথম পরিচয় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার।

ছিলেন দেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক। দেশের জার্সিতে ৭টি ওয়ানডে খেলা লিপুর নেতৃত্বে ১৯৮৬ সালে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলে বাংলাদেশ। ৭ ম্যাচের ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে তার রান ৫৯। বল হাতে রয়েছে ২ উইকেট।

যদিও ঘরোয়া ক্রিকেটে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। ঢাকা লিগের আবাহনী ক্রীড়া চক্রের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলেরও অধিনায়কত্ব করেছেন। তার কোচিংয়ে শিরোপাও জেতে আবাহনী।

খেলা ছাড়ার পর নানা সময়ে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে গাজী আশরাফ হোসেন লিপুকে। খেলোয়াড়ি জীবন শেষে হন জাতীয় দলের ম্যানেজার। এরপর দীর্ঘদিন পালন করেন বিসিবির পরিচালকের দায়িত্ব। একই সঙ্গে ছিলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধানের পদে। ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন গাজী আশরাফ হোসেন লিপু।

২০১৩ সালে বিসিবির পরিচালনা পষর্দের নির্বাচনে হেরে যান তিনি। এরপর ক্রিকেটের সরাসরি কার্যক্রম থেকে গুটিয়ে নেন নিজেকে। কিন্তু এবার নতুন রূপে আবারও যুক্ত হচ্ছেন দেশের ক্রিকেটে। পালন করবেন জাতীয় দল নির্বাচনের গুরু দায়িত্ব।

এই দায়িত্ব পালনে তার সঙ্গে থাকবেন নতুন করে যুক্ত হওয়া হান্নান সরকার। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় সাবেক এই ওপেনার। এ ছাড়া আগের মত নিজের জায়গায় আছেন আব্দুর রাজ্জাক। নতুন এই ত্রয়ী নবযাত্রা কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা!

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১০

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১১

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১২

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৩

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৪

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

১৮

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

১৯

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

২০
X