স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:২২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পরিবর্তনের সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিতর্কে জড়িয়ে পড়ায় এনএসসির মনোনীত পরিচালক ইসফাক আহসানকে সরিয়ে দিচ্ছে সংস্থাটি।

সোমবার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে এনএসসির পক্ষ থেকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে মনোনয়ন ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসফাক আহসানের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল সকালে আমরা নতুন একজন পরিচালক নিয়োগ দেব। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইসফাক আহসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীকে নির্বাচনে অংশ নেন এবং আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার কাছে পরাজিত হন। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে তার যুবলীগের সদস্য হিসেবে শেখ হাসিনার সঙ্গে তোলা ছবিগুলোও ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিতর্ক আরও বাড়ে।

এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল আরও বলেন, ‘আমরা মনোনয়নের আগে এতটা বিস্তারিত যাচাই করিনি। আসলে আমাদের উচিত ছিল বিষয়গুলো আগে ভালোভাবে যাচাই করা।’

বিসিবির পরিচালনা পর্ষদে মোট ২৩ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে ২১ জন নির্বাচিত ও ২ জন মনোনীত। নির্বাচিত পরিচালকরা তিনটি ক্যাটাগরি থেকে আসেন—

ক্যাটাগরি–১: বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা থেকে ১০ জন

ক্যাটাগরি–২: ঢাকা মহানগরের ক্লাব থেকে ১২ জন

ক্যাটাগরি–৩: সাবেক ক্রিকেটার ও সংস্থার প্রতিনিধি থেকে ১ জন

এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে সরাসরি দুজনকে মনোনীত করা হয়, যাদের একজন ছিলেন ইসফাক আহসান। তার জায়গায় মঙ্গলবার সকালে নতুন পরিচালক নিয়োগের ঘোষণা আসবে বলে জানিয়েছে এনএসসি।

এতে বোঝা যাচ্ছে, নতুন বোর্ড গঠনের শুরুতেই রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে ক্রীড়া পরিষদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X