স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যেসব সুযোগ-সুবিধা পাবেন নতুন প্রধান নির্বাচক!

গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত
গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত

গত সোমবার বিসিবির পরিচালক পর্ষদের সভায় নতুন প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুকে দায়িত্ব দেওয়া হয়। জাতীয় দল নির্বাচনে তার সঙ্গী করা হয় হান্নান সরকার ও আব্দুর রাজ্জাককে।

আগামী ১ মার্চ প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করবেন গাজী আশরাফ হোসেন। আগামী দুবছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ। বোর্ডের একটি সূত্র জানিয়েছে যেহেতু তিনি পরিচালক ছিলেন, তাই সবকিছুতেই একজন বোর্ড পরিচালক যে মর্যাদা ও সুযোগ-সুবিধা পান, তাকে তাই দেওয়া হবে।

বিদেশ সফরে দৈনিক ভাতা, বিমান ভ্রমণে বিজনেস ক্লাব, আন্তর্জাতিক মানের হোটেলে থাকা, বিনামূল্যে আন্তর্জাতিক সিরিজের টিকিটসহ আরও বেশ কিছু সুযোগ-সুবিধাসহ পান বোর্ড পরিচালকরা। একই সঙ্গে প্রধান নির্বাচক হিসেবে বেতন-ভাতাও পাবেন গাজী আশরাফ হোসেন লিপু।

বিসিবির পরিচালকের পদটা মূলত স্বেচ্ছাসেবী ধরনের। বোর্ডের কাছ থেকে তারা কোনো বেতনভাতা পান না। তবে ক্রিকেট বোর্ডের কোনো দায়িত্ব নিয়ে বিদেশ সফরে গেলে দৈনিক ৫০০ ডলার করে পান একজন পরিচালক। বিমানভ্রমণের জন্য পান বিজনেস ক্লাস টিকিট। এক ম্যাচের ২৫টি করে টিকিট পান ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজে। এ ছাড়া বোর্ড সভায় অংশ নেয় পান সম্মানী ভাতা।

তবে অন্য নির্বাচকরা বিদেশ সফরে গেলে দলের সদস্যদের মতো ৭৫ ডলার করে পান দৈনিক ভাতা হিসেবে। তবে গাজী আশরাফ হোসেন পাবেন একজন বোর্ড পরিচালকদের মতো ৫০০ ডলার। আপাতত দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১০

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১১

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১২

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৩

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৪

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৫

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৬

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৭

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৮

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৯

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

২০
X