স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের ফিফটিতে বড় স্কোর বরিশালের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলে চট্টগ্রাম পর্বে দুর্দান্ত ঢাকার বিপক্ষে উড়ন্ত সূচনা পেয়েছিল ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবালের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে তারা। শেষদিকে সাইফুদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে ঢাকাকে ১৮৭ রানের বির্শাল টার্গেট দিয়েছে বরিশাল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে ফরচুন বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল।

প্রথমে ব্যাটিং নেমে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে বরিশালকে। চতুর্থ ওভার শেষে তাণ্ডব শুরু করেন তামিম ইকবাল। আরাফাত সানিকে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান বরিশাল অধিনায়ক। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে চণতি আসরে প্রথম ফিফটির দেখা পান এই ড্যাশিং ওপেনার। আরেক ওপেনার আহমেদ শেহজাদ ২৪ রানে আউট হন।

সেঞ্চুরির সুযোগ মিস করেন তামিম। তবে ৪৫ বলে ৭১ রানে বিদায় নেন এই ওপেনার। ৭টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান ড্যাসিং ওপেনার। মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৩ এবং সৌম্য সরকার ২৩ বলে ২৮ রানে বিদায় নেন। মুশফিক-মিরাজরাও দ্রুতই আউট হন। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৬ বলে ২৩ রানের ক্যামিও খেলেন। ঢাকার আলাউদ্দিন বাবু তিনটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১০

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১১

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১২

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৩

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১৪

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৫

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৬

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১৭

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১৮

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১৯

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

২০
X