স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

আশা বাঁচিয়ে রাখতে ব্যাটিংয়ে চট্টগ্রাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতার প্লে-অব পর্ব খেলতে হলে দুর্দান্ত ঢাকাকে হারাতে হবে স্বাগতিকদের। নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

পয়েন্ট টেবিলের অবস্থা খুব একটা ভালো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। পাঁচ নম্বরে অবস্থান করছে বন্দরনগরীর দলটি। টানা তিন ম্যাচ হারা স্বাগতিকদের ঢাকার বিরুদ্ধে জিততেই হবে। জিতলে টিকে থাকবে প্লে-অফের আশা।

দুর্দান্ত ঢাকার একাদশ থেকে ছিটকে গেছেন সাইফ হাসান ও আলাউদ্দিন বাবু। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সাব্বির হোসেন ও পেসার এনামুল হক।

দুর্দান্ত ঢাকা একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, অ্যাডাম রসিংটন (উইকেটকিপার), সাব্বির হোসেন, অ্যালেক্স রস, শন উইলিয়ামস, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন সৌকত, এনামুল হক, চতুরঙ্গ ডি সিলভা, তাসকিন আহমেদ (অধিনায়ক) ও শরীফুল ইসলাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, টম ব্রুস (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, হুসনা হাবিব, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান ও জিসান আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১০

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১১

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১২

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৩

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৪

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৫

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৭

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৮

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৯

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

২০
X