বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্লে-অফ খেলতে বরিশালের লক্ষ্য ১৪১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলে গ্রুপ পর্বের শেষ দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতা নিজেদের শেষ ম্যাচে জিতলেই প্লে-অফ নিশ্চিত তামিম বাহিনীর। হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে খুলনা-সিলেট ম্যাচের দিকে। এমন সমীকরণের ম্যাচে জাকের আলির শেষের ঝড়ে বরিশালকে ১৪১ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ১৬ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাকের আলি।

টস হেরে ব্যাটিং নামা কুমিল্লা ধীর শুরু পায়। ওয়ানডে স্টাইলে খেলে দলীয় ২৪ রানের মাথায় বিদায় নেন সুনীল নারিন। আরেক ওপেনার লিটন করেন ১২ বলে ১২ রান। অঙ্কনও দ্রুতই বিদায় তাইজুল ইসলামের শিকার হয়ে। চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটিতে লড়াকু সংগ্রহের আভাস দেয় কুমিল্লা। কিন্তু রানের গতিকে বাড়াতে পারেননি মঈন ও হৃদয়। দুজনে যথাক্রমে ২৪ ও ২৫ রানে সাজঘরে ফেরেন।

কুমিল্লার বিদেশি রিক্রুট আন্দ্রে রাসেল ১টি চার ও ছক্কায় ১৪ রানে বিদায় নেন। ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিদায়ে চাপে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন জাকের আলি। মাত্র ১৬ বলে ৩৮ রানের বিধ্বংসী খেলেন ডানহাতি ব্যাটার। ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা হাঁকান জাকের। তার কল্যানে ১৪০ রানের সংগ্রহ পায় কুমিল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X