স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত চার উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

মেন্ডিসকে আউট করার পর সৌম্য। ছবি : সংগৃহীত
মেন্ডিসকে আউট করার পর সৌম্য। ছবি : সংগৃহীত

সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এরকম বাঁচা-মরার ম্যাচেও টস জিতে আগের ম্যাচের মতোই বোলিং বেছে নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর অবশ্য খেই হারিয়ে ফেলে বাংলাদেশের বোলাররা তবে আবার দ্রুত তিন উইকেট নিয়ে ম্যাচে ভালোভাবেই ফিরে এসেছে তাসকিন মুস্তাফিজরা।

বুধবার (৬ মার্চ) টস জিতে ইনিংসের দ্বিতীয় ওভারেই আগের ম্যাচের মতো দ্রুত আভিষ্কা ফার্নান্ডোকে ফেরান তাসকিন। প্রথম তিন ওভারে রান মাত্র আট থাকলেও পাওয়া-প্লে শেষে শ্রীলঙ্কার সেই রান দাড়ায় ৪৯ রানে। দুই মেন্ডিস রীতিমতো তান্ডব চালিয়েছেন তাসকিন-মেহেদীদের ওপর। এমন অবস্থায় ব্রেকথ্রুর জন্য শান্ত বোলিংয়ে আনেন সৌম্যকে এবং নিজের প্রথম ওভারেই সেই চাওয়া পূরণ করেন সৌম্য সরকার।

অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে আগের ম্যাচে ফিফটি করা কুশল মেন্ডিস ধরা। লিটনের হাতে ক্যাচ দিয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে গড়া ৬৬ রানের জুটি ভাঙেন এই পার্ট টাইম বোলার। ফেরার আগে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ রানে করেছেন। ৬৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হলো লঙ্কানদের।

জুটি ভাঙলেও ব্যাটিংয়ে ঝড় থামাননি কামিন্দু। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারেন। পরের বলে পয়েন্টে বল ঠেলে রান নিতে গিয়েই ফাঁদে আটকান কামিন্দু। সেখানে থাকা শেখ মেহেদীর ছুঁড়ে দেওয়া বলে অনায়াসে স্টাম্প ভাঙেন রিশাদ। ১০ রানের ব্যবধানে টাইগার ভক্তরা দ্বিতীয়বার উল্লাসে মাতেন। ২৭ বল মোকাবিলায় কামিন্দু ৩৭ রান করেছেন ৩টি চার ও দুই ছক্কায়।

এরপর আগের ম্যাচের আরেক ফিফটি করা সাদিরা মামারাবিক্রমাও ফেরে সল্প রানে। প্রথম ওভারে ১৫ রান দেওয়া মুস্তাফিজের দ্বিতীয় ওভারে ফিজের হাতেই ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তবে তখনও ক্রিজে আগের ম্যাচে ঝড় তোলা আসালাঙ্কা। মেহেদীর করা তৃতীয় ওভারে দুই ছয়ে সেই ইঙ্গিতই দিচ্ছিলেন তিনি। তবে সেই ওভারেই লঙ্কান দলপতিকে বোল্ড করেন মেহেদী।

প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১২২ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X